মহান বিজয় দিবস উপলে বিন্নাডাঙ্গীতে ২ দিনব্যাপী নাট্য অনুষ্ঠান
ads

মহান বিজয় দিবস উপলে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বিন্নাডাঙ্গীতে দুই দিনব্যাপী নাট্য অনুষ্ঠানের আয়োজন করেছে বিন্নাডাঙ্গী নবীন-প্রবীণ সঙ্ঘ। আগামী ৪ ও ৫ ডিসেম্বর ২০২৬ (শুক্রবার ও শনিবার) বিন্নাডাঙ্গী রেজিয়া আক্তার মডেল স্কুল মাঠ প্রাঙ্গণে এ নাট্য অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, দুই দিনব্যাপী এ অনুষ্ঠানে ‘গরিবের কান্না’ ও ‘সতী কলঙ্কিনী’ শিরোনামে দু’টি নাটক মঞ্চস্থ হবে। নাটক দু’টি মো: আবুল হোসেন খান ও মো: রিপন মিয়ার প্রযোজনায় এবং মো: সুরুজ মিয়ার পরিচালনায় পরিবেশিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মো: আ: করিম আউয়াল। উদ্বোধক হিসেবে থাকবেন মো: লাবু সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিংগাইর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জামির্ত্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো: ছানোয়ার হোসেন। এ ছাড়া প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন জামির্ত্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো: রুহুল আমিন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন স্বেচ্ছাসেবক দল, বিএনপির আহ্বায়ক মো: মিজানুর রহমান।
আয়োজকরা আশা প্রকাশ করেছেন, মহান বিজয় দিবসের চেতনাকে ধারণ করে এ আয়োজন এলাকার মানুষের মধ্যে আনন্দ, সম্প্রীতি ও সাংস্কৃতিক চর্চার প্রসারে ভূমিকা রাখবে। অনুষ্ঠানটি সফল করতে তারা এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।