
জামালপুরের ইসলামপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন।
রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যায় জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ইসলামপুর পৌর শহরের পলবান্ধা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন— মোটরসাইকেল আরোহী গোয়ালের চর ইউনিয়নের সভুকুড়া গ্রামের আকবর আলীর ছেলে জিয়াউল হক (৩০), চর গোয়ালিনী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আব্দুল কাদেররের ছেলে বকুল (৩০) ও একই গ্রামের রসুল মোল্লার ছেলে সোহেল মোল্লা (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই জিয়াউল হক ও বকুল মারা যায়। এ ঘটনায় গুরুতর আহত হন সোহেল। পরে স্থানীয়রা তিনজনকেই ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা: জুবাইদা সুলতানা তমা জিয়াউল হক ও বকুলকে মৃত ঘোষণা করেন।
এছাড়া আশঙ্কাজনক অবস্থায় সোহেল মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। পরে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে সোহেল মারা যায় বলে জানা গেছে।
দুর্ঘটনায় ট্রাকটি খাদে পড়ে যায়। তবে ট্রাকচালক পালিয়ে যান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









