
আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রোপটে সৌদি আরবের প্রতিরাব্যবস্থা আরো সুসংহত করতে দেশটিতে সেনা মোতায়েন করেছে পাকিস্তান। দুই দেশের মধ্যকার বিদ্যমান প্রতিরা সহযোগিতা চুক্তির আওতায় এসব সেনা সৌদি ভূখণ্ডে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করে।
বিবৃতি অনুযায়ী, সৌদি আরবগামী সেনাদের সম্মানে গত শনিবার বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে পাকিস্তানের প্রতিরামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ, সৌদি আরবের রাষ্ট্রদূত রাজেহ তামি আলবুগামি এবং পাকিস্তানের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, পারস্পরিক সম্মত প্রতিশ্রুতি ও প্রতিরা সহযোগিতার বিদ্যমান কাঠামোর অধীনে সৌদি আরবের ভেতরে নির্ধারিত দায়িত্ব পালন করবেন সেনারা। উদ্ভূত নিরাপত্তা উদ্বেগের মধ্যে এই পদপে সৌদি আরবের প্রতিরাসমতা বাড়াতে ভূমিকা রাখবে বলে উল্লেখ করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রা এবং মক্কা ও মদিনায় ইসলামের পবিত্র দুই মসজিদের মর্যাদা রায় পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিবৃতিতে জানানো হয়। ইয়েমেনের হাউছি গোষ্ঠীর সাম্প্রতিক হামলায় সৌদি আরবের জ্বালানি ও অর্থনৈতিক অবকাঠামো ল্যবস্তু হওয়ার পর এই সেনা মোতায়েনের ঘোষণা এসেছে। এর কয়েক দিন আগে ইসলামাবাদে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের প্রতিরা কর্মকর্তাদের বৈঠকে সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছিল। গত আগস্টে মক্কায় স্বারিত তিন দেশের প্রতিরা চুক্তিতে বলা হয়েছে, কোনো এক সদস্যের ওপর সশস্ত্র হামলা হলে তা সবার ওপর হামলা হিসেবে গণ্য হবে। তবে নতুন মোতায়েনকৃত সেনার সংখ্যা, কাজের ধরন এবং অবস্থানের মেয়াদ প্রকাশ করেনি পাকিস্তান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









