ইরান, হামলা. মধ্যপ্রাচ্য, ঘাঁটি, আফ্রিকা, যুক্তরাষ্ট্র ,আইআরজিসি
ইরানের হাতে আটক মার্কিন চালকহীন ডুবোযান ডাইভ এলডি। সংগৃহীত
ads

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের কয়েকটি সামরিক ঘাঁটি ধ্বংস এবং অন্য কয়েকটি অকার্যকর হয়ে পড়ায় আফ্রিকায় নতুন ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। কেনিয়া ও আফ্রিকার শৃঙ্গ অঞ্চলে এসব ঘাঁটি গড়ার চেষ্টা চলছে বলে দাবি করেছেন ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেব্বি।

পশ্চিম এশিয়া সংবাদ সংস্থা ওয়ানার (ডব্লিউএএনএ) বরাত দিয়ে মোহেব্বি জানান, ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের কয়েকটি আঞ্চলিক সামরিক ঘাঁটি ধ্বংস হয়েছে। অন্য কয়েকটি ঘাঁটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লার বাইরে থাকতে আফ্রিকায় সামরিক ঘাঁটি স্থাপনের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।

গত কয়েক মাসের বিভিন্ন সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ইরানের হামলায় কয়েক শ কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে ট্রাম্প প্রশাসনের দাবি, ইরানের অধিকাংশ হামলাই প্রতিহত করা হয়েছে।