
শিরতাজ জেবিন এই প্রজন্মের একজন আলোচিত অভিনেত্রী। এরই মধ্যে তিনি মো: সামছুল হুদার পরিচালনায় জীবনে প্রথমবার একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন। শিরতাজ তার প্রথম মিউজিক ভিডিও ‘তুমি শ্রেষ্ঠ একজন’ প্রচারের অধীর আগ্রহে অপেক্ষা করছেন। শিরতাজ জানান, এই মিউজিক ভিডিওতে তাকে ভীষণ গ্ল্যামারাসভাবে উপস্থাপন করা হয়েছে, যা দর্শকের খুব ভালো লাগবে। এদিকে এরই মধ্যে মিতুল খানের পরিচালনায় ‘বেকার পোলাপাইন’ নাটকের দুটি পর্ব ইউটিউবে প্রকাশিত হয়েছে। দুটি পর্বে শিরতাজের অভিনয় দর্শকের মধ্যে বেশ মুগ্ধতার সৃষ্টি করেছে। শিরতাজ জানান, এই নাটকে অভিনয়ের জন্য তিনি অভূতপূর্ব সাড়া পাচ্ছেন। শিরতাজ জানান, হাসিব হোসেইন রাখির পরিচালনায় তিনি ‘মায়া’ নামের একটি মিনি ওয়েব ফিল্মে তিনি বেশ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন। শিরতাজ ভীষণ আশাবাদী এই ওয়েব ফিল্মটি নিয়ে। এদিকে শিরতাজ জেবিন সিনেমায় কাজের প্রস্তাব পেলেও এখনই চলচ্চিত্রে কাজ করার ইচ্ছা নেই বলে জানান। নাটকের েেত্র তিনি গল্প ও চরিত্র বুঝে, পুরো পাণ্ডুলিপি পড়ে তবেই শিডিউল দিচ্ছেন। চলতি বছর তিনি ‘মায়া পাখি’, ‘দ্য অভিযান’, ‘শূন্য’ ও ‘কমেন্ট সেন্স’-এর মতো নাটকে অভিনয় করেছেন। প্রতিটি নাটকে অভিনয় করেই তিনি বেশ আলোচনায় এসেছেন। সাধারণত একটু ভিন্ন ধরনের চরিত্রগুলোতেই দেখা যায় শিরতাজকে। তবে বলা যায়, শিরতাজের আগামীটা বেশ সুন্দর, একটি সুবর্ণ সময়ের পথেই এগিয়ে চলেছেন তিনি। শিরতাজ বলেন, ‘আমার কোনো কিছু নিয়েই তাড়াহুড়ো নেই। আমি একটু একটু করেই এগিয়ে যেতে চাই। তাতে একটু সময় লাগলেও আমার সমস্যা নেই। আমি অল্প করলেও ভালো কাজ করতে চাই। এখন প্রতিনিয়তই অনেক নাটকে কাজের প্রস্তাব আসছে। আমি বুঝে শুনেই কাজ করছি। আর এরই মধ্যে সামছুল হুদা ভাইয়ের পরিচালনায় আমি তুমি শ্রেষ্ঠ একজন শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছি। এটা নিয়েই আমি অনেক আশাবাদী। এখন শুধু প্রচারের অপেক্ষায়।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









