গানের ভুবনে তিন যুগে রবি চৌধুরী
ads

রবি চৌধুরী, বাংলাদেশের একজন নন্দিত সঙ্গীতশিল্পী। আজ থেকে প্রায় তিন যুগ আগে সেলেক্স থেকে তার প্রথম একক অ্যালবাম ‘প্রেম দাও’ প্রকাশের পরই তিনি সঙ্গীতশিল্পী হিসেবে আকাশচুম্বী জনপ্রিয়তা পান। এরপর থেকে আজ অবধি তার ৬৫টি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। নব্বই দশকের শুরু থেকে আজ অবধি শ্রোতাদর্শকের কাছে ভীষণ প্রিয় রবি চৌধুরী। স্টেজ শো, টিভি শোগুলোতে দর্শকের উপচে পড়া ভিড় কিংবা গানে গানে তার গানে ঠোঁট মিলিয়ে একের পর এক শ্রোতাদের গান গেয়ে যাওয়া খুব সহজেই প্রমাণ করে শ্রোতা দর্শকের অন্তরে তার গানগুলো কিভাবে গেঁথে আছে লাইন টু লাইন। এদিকে আজ থেকে ১১ বছর আগে তিনি নারগিস আক্তারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমার সঙ্গীত পরিচালনা করেছিলেন। আবারো ১১ বছর পর তিনি একই পরিচালকের ‘জাত’ সিনেমার সঙ্গীত পরিচালনা করতে যাচ্ছেন। কয়েক দিন আগেই লন্ডনে স্টেজ শো করে দেশে ফিরেছেন তিনি। আগামী ১৭ ডিসেম্বর তার জন্মদিন। বিভিন্ন প্রসঙ্গে রবি চৌধুরী বলেন, ‘আমার একান্ত অধ্যবসায়, চেষ্টা এবং শ্রোতা দর্শকের ভালোবাসাই আমাকে আজকের রবি চৌধুরীতে পরিণত করেছে। অবশ্যই মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা। বিশেষভাবে কৃতজ্ঞ সেলেক্সের কর্ণধার মুরাদ ভাইয়ের কাছে। তার কাছে সেই সময় আমার লেখা ও সুর করা ‘আমি আজ জেনে গেছি’ এবং ‘বেদনার সবটুকু আমাকে দিয়ে’ গান দুটি নিয়ে যাবার পর তিনিই আমাকে ‘প্রেম দাও’ অ্যালবামটি করার সুযোগ দেন। সেই সময় এই অ্যালবামটি ১০ কোটি টাকা ব্যবসা করেছিল। পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাকে গানে যারা তালিম দিয়েছেন। আর একটি কথা না বললেই নয়, তা হলো আমাদের সঙ্গীতাঙ্গনে অনেক ভালো শিল্পী আছেন। কিন্তু ভালো মানুষ কম। নতুনদের ভীষণ বিনয়ী হতে হবে, সিনিয়রদের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। আর জাত সিনেমায় নতুন প্রজন্মের শিল্পীদের দিয়ে গান করানোর ইচ্ছে আছে। পরিচালকের যদি আমাকে দিয়েও গাওয়ানোর আগ্রহ থাকে তবে গাইতেও পারি।’ রবি চৌধুরীর গানে তালিম নেন চট্টগ্রামের আহমেদ কবির আজাদের কাছে ও পরবর্তীতে সঙ্গীতায়নের প্রতিষ্ঠাতা আবু বকর সিদ্দিকীর কাছে। সঙ্গীতায়ন থেকেই তিনি উচ্চাঙ্গ সঙ্গীতে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। পরবর্তীতে ঢাকায় এসে তিনি খন্দকার নূরুল আলমের কাছে দুই বছর তালিম নেন। ১৯৯৫ সালের ৭ এপ্রিল মুক্তিপ্রাপ্ত নাদিম মাহমুদ পরিচালিত ‘আন্দোলন’ সিনেমায় প্রথম প্লে-ব্যাক করেন তিনি আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথা ও সুরে। গানটি ছিল ‘মরেছি মরেছি প্রেমে যে পড়েছি’। পর্দায় লিপসিং করেছিলেন বাপ্পারাজ ও নিশি। রবি চৌধুরীর বাবা সরদার কবির আহমেদ চৌধুরী, মা লায়লা কবির। তার একমাত্র বোন হাসিনা। রবি চৌধুরীর কণ্ঠের জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম বেদনার সবটুকু, আমি আজ জেনে গেছি, রিমঝিম রিমঝিম বৃষ্টি, আকাশ হারায় নীল, ভালোবাসা বহুরূপী, খুব বেশি মনে পড়ে তোমাকে, মনে হয় তোমারই জন্য, আমি অন্তর থেকে বলছি, বিরহের শয্যায় পঙ্গু হƒদয় নিয়ে, এ কেমন্ হƒদয় তোমার, আকাশ থেকে চেয়ে নেবো, কাল নাগিণী ইত্যাদি।