
রোজিনা আক্তার মূলত একজন ফোক ঘরানার শিল্পী। প্রায় দুই দশক ধরেই তিনি পেশাগতভাবে গান গেয়ে আসছেন। ‘বন্ধু তোরে ভালোলাগে’ তার কণ্ঠে প্রকাশিত প্রথম একক গানের অ্যালবাম। এরপর আরো বেশ কিছু অ্যালবাম প্রকাশিত হয়। ২০০৭ সালে বাংলাদেশ বেতারে, ২০১১ সালে বাংলাদেশ টেলিভিশনে এবং পরবর্তীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতেও তিনি তালিকাভুক্ত শিল্পী হন। তিনি নিয়মিত বিটিভি, বেতার এবং শিল্পকলা আয়োজিত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন। সেই ধারাবাহিকতায় এরই মধ্যে তিনি বিটিভির ‘হিজল তমাল’ অনুষ্ঠানে একটি ফোক গান গেয়েছেন। গানটি হলো ‘বন্ধু সোনার চান্দে, ফালাইয়া কী ফান্দে’। এরই মধ্যে গানটির রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন তিনি। এদিকে আজ রোজিনা আক্তারের জন্মদিন। পরিবারের সাথেই কাটবে তার জন্মদিন। রোজিনা বলেন, ‘আমি সাধারণত ফোক গানই গেয়ে থাকি। যে কারণে হিজল তমালে ফোক গান গাইলাম। বিটিভি, বেতার এবং শিল্পকলায় আমি বেশ আনন্দ নিয়ে, ভালোলাগা নিয়ে গান করি। ধন্যবাদ যারা আমাকে নিয়মিত এই প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন আয়োজনে ডাকেন, গান গাওয়ার সুযোগ করে দেন। আর আজ জন্মদিন হলেও তেমন বিশেষ কিছু করছি না। সবার দোয়া চাই শুধু আল্লাহ যেন পরিবার নিয়ে ভালো রাখেন। আর আমি যেন কিছু মনে রাখার মতো গান করে যেতে পারি।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









