বিধিলিপি
ads

(গত দিনের পর)
তুমি তখন তার অজান্তে হাতের তর্জনি আঙুলে সেই চুল পেঁচিয়ে ধরবে। তারপর এক ঝাটকা টানে চুলটিকে তুলে নিয়ে দেবে দৌড়।
সেই আগের পথ ধরেই ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে থাকবে তুমি। ড্রাগন কন্যা মুরিয়া মিজ যখন বুঝতে পারবে, তার অমূল্য সম্পদ লাল চুলের গাছি লুট হয়ে গেছে, তখন সে পিছু নেবে তোমার। দৌড়াতে থাকবে তোমার পিছে। তুমি মরণপণ ছুটতে থাকবে। কিছুতেই যেন ধরতে না পারে তোমায়।
মনে রেখো ড্রাগন কন্যা সে। দৌড়ে তার সাথে পেরে ওঠা ভার। তাই, যখনই সে তোমাকে ধরে ফেলতে যাচ্ছে বলে মনে হবে, তখনি তুমি প্রথমে নকশিকাটা নেকাবটি ফেলে দিবে পথে। ড্রাগন কন্যা নেকাবটি তুলে নিতে গিয়ে কিছুটা পেছনে পড়বে। সেই ফাঁকে তুমি এগিয়ে যেতে পারবে আরো খানিকটা পথ।
  (চলবে)