ভূরাজনৈতিক বাস্তবতার পরীক্ষায় ‘মক্কা চুক্তি’
ads

নয়া দিগন্ত ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা, সৌদি আরবের ওপর হুথি বিদ্রোহীদের অব্যাহত হামলা এবং ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক শক্তিগুলোর কূটনৈতিক টানাপড়েনের প্রোপটে নতুন করে আলোচনায় এসেছে ‘মক্কা যৌথ প্রতিরা চুক্তি’। পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যকার এই ত্রিপীয় প্রতিরা জোটের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে শুক্রবার ইসলামাবাদে বৈঠকে বসছেন তিন দেশের প্রতিরা ও পররাষ্ট্রমন্ত্রীরা। এই চুক্তির মূল অঙ্গীকার হলোÑ তিন সদস্য দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র আক্রমণকে সবার ওপর আক্রমণ হিসেবে গণ্য করা। তবে মাঠপর্যায়ের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, চুক্তিটির প্রাতিষ্ঠানিক অগ্রগতি যেমন- দৃশ্যমান, তেমনি এর বাস্তবায়নে বেশ কিছু কৌশলগত ও কূটনৈতিক সীমাবদ্ধতাও স্পষ্ট হয়ে উঠছে।
প্রাতিষ্ঠানিক অগ্রগতি ও সামরিক সমন্বয় : চুক্তি স্বারের পর থেকেই জোটের কাঠামোগত ভিত্তি তৈরিতে দ্রুতগতিতে কাজ করেছে সদস্য দেশগুলো। গত ২৩ অক্টোবর পাকিস্তান ও সৌদি আরব এবং ৫ নভেম্বর তুরস্কের পার্লামেন্টে অনুমোদনের পর প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের স্বারের মাধ্যমে চুক্তিটি আইনি বৈধতা পায়। ইতোমধ্যে রিয়াদে জোটের সচিবালয় স্থাপন করা হয়েছে এবং পাকিস্তানের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নুমান মাহমুদকে প্রথম মহাসচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, সৌদি আরবে পাকিস্তানের সামরিক উপস্থিতি ও প্রতিরা সহযোগিতা এই চুক্তির অনেক আগে থেকেই বিদ্যমান। ২০২৫ সালের সেপ্টেম্বরে স্বারিত দ্বিপীয় প্রতিরা চুক্তির আওতায় কিং আব্দুল আজিজ বিমান ঘাঁটিতে পাকিস্তানি যুদ্ধবিমান ও সহায়তা দল মোতায়েন রয়েছে। কিংস কলেজ লন্ডনের গবেষক নাওয়াফ ওবায়েদের মতে, আকাশ ও পেণাস্ত্র প্রতিরা, যুদ্ধবিমান, স্থলবাহিনী এবং গোয়েন্দা সহায়তার মাধ্যমে সৌদি ভূখণ্ড রায় পাকিস্তান কার্যকর ভূমিকা রাখতে সম।
আত্মরামূলক অবস্থান বনাম আক্রমণাত্মক অভিযানের অনীহা : সৌদি আরবের আর্থিক কেন্দ্র ও বিমানবন্দরগুলোতে হুথিদের ড্রোন ও পেণাস্ত্র হামলায় প্রাণহানি ও য়তি বাড়লেও, জোটের অপর দুই সদস্য দেশ সরাসরি আক্রমণাত্মক অভিযানে যেতে নারাজ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, সৌদি ভূখণ্ড রায় তারা প্রতিশ্রুতিবদ্ধ হলেও ইয়েমেনের ভেতরে প্রবেশ করে হুথিদের বিরুদ্ধে হামলা চালাবে না। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও একই সুরে জানিয়েছেন, আঙ্কারার নীতি কেবল সৌদি আরবের প্রতিরায় সীমাবদ্ধ; ইয়েমেনে সেনা পাঠানোর কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
আটলান্টিক কাউন্সিলের ফেলো ওমের ওজকিজিলচিকের মতে, এই জোটে কোনো পরাশক্তি (সুপারপাওয়ার) না থাকায় এর সামরিক প্রভাব বিস্তারের মতা স্বাভাবিকভাবেই সীমিত। এ ছাড়া যৌথ বাহিনীর কমান্ড কাঠামো ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এখনো জনসমে স্পষ্ট করা হয়নি।
পাকিস্তানের কূটনৈতিক উভয়সঙ্কট ও ‘তেহরান সমীকরণ’ : মক্কা চুক্তি বাস্তবায়নের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ইরান-সংক্রান্ত ভূরাজনীতি। হুথিদের প্রধান পৃষ্ঠপোষক তেহরানের সাথে রিয়াদ ও ওয়াশিংটনের চলমান আলোচনায় পাকিস্তান গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী বা কূটনৈতিক সেতুবন্ধন হিসেবে কাজ করছে। গত ২৬ অক্টোবর তেহরানে সৌদি, পাকিস্তানি ও তুর্কি শীর্ষ কর্মকর্তাদের সাথে ইরানের নিরাপত্তা পরিষদের বৈঠক এরই প্রমাণ।
কিং ফয়সাল সেন্টারের ফেলো উমর করিমের বিশ্লেষণ অনুযায়ী, পাকিস্তান যদি হুথিদের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানে জড়িয়ে পড়ে, তবে তেহরানের কাছে ইসলামাবাদের কূটনৈতিক গ্রহণযোগ্যতা নষ্ট হবে। অন্য দিকে ইরানের সাথে আলোচনায় অগ্রগতি না হলে হুথিদের দমনে পাকিস্তানের ওপর সৌদি আরবের চাপ আরো বাড়তে পারে। পাকিস্তান ও তুরস্ক বারবার দাবি করছে যে এই জোট কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়, বরং ইসরাইলি আগ্রাসন ও আঞ্চলিক অস্থিরতা মোকাবেলায় আত্মরামূলক ব্যবস্থা হিসেবে গঠিত।
মাঠপর্যায়ে চাপ : সৌদি কর্তৃপরে তথ্য অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর থেকে সৌদি আরবে হুথিদের সন্দেহভাজন ড্রোন ও পেণাস্ত্র হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২৩ জনই নিহত হয়েছেন বিভিন্ন বিমানবন্দরে চালানো হামলায়। ৫ অক্টোবর রিয়াদে জোটভুক্ত দেশগুলোর এক জরুরি বৈঠকে, সদস্য দেশগুলো সৌদি আরবে প্রয়োজনীয় সামরিক শক্তি ও সমতা সরবরাহ করতে এবং দ্রুত সেগুলো মোতায়েন নিশ্চিত করতে সম্মত হয়। তবে তাদের যৌথ বিবৃতিতে ইয়েমেন বা হুথিদের নাম উল্লেখ করা হয়নি।
আঙ্কারাভিত্তিক বিশ্লেষক এবং আটলান্টিক কাউন্সিলের অনাবাসিক সিনিয়র ফেলো ওমের ওজকিজিলচিক মনে করেন, এই জোট আপাতত প্রতিরামূলক অবস্থানেই থাকবে। তিনি আলজাজিরাকে বলেন, যেহেতু সৌদি আরব কেবল প্রতিরামূলক সহায়তা চেয়েছে, তাই আমার মনে হয় না যে ‘মক্কা প্যাক্ট’ (জোট) ইয়েমেনে হুথি মিলিশিয়াদের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক সামরিক অভিযানে জড়াবে।
কিংস কলেজ লন্ডনের ডিপার্টমেন্ট অব ওয়ার স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো নাওয়াফ ওবায়েদ পাকিস্তানের প্রতিশ্রুতির পরিধি সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন। তিনি আলজাজিরাকে বলেন, সৌদি আরবের প্রতিরায় পাকিস্তানের সামরিক প্রতিশ্রুতির মধ্যে স্থল ও আকাশপথের বিভিন্ন সমতা অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে যুদ্ধবিমান, স্থলবাহিনী, সমন্বিত আকাশ ও পেণাস্ত্র প্রতিরা ব্যবস্থা এবং ভূস্থানিক গোয়েন্দা সহায়তা। প্রতিরামূলক সামরিক অভিযানের েেত্র সরাসরি লড়াইয়ে জড়িয়ে পড়ার সম্ভাবনাও থাকে।
তিনি বলেন, মক্কা চুক্তিতে কোনো পরাশক্তি অন্তর্ভুক্ত নেই। যেহেতু এটি আঞ্চলিক বা মাঝারি শক্তির দেশগুলোর একটি জোট, তাই এর সমতা ও প্রভাব বিস্তারের মতা সবসময়ই সীমিত থাকবে।
পাকিস্তানের উভয় সঙ্কট : সৌদি আরবের ওপর ইরানের সরাসরি হামলার েেত্র এই চুক্তি কিভাবে কাজ করবে, সে বিষয়ে আসিফ এএফপিকে কিছু জানাতে অস্বীকৃতি জানান। তবে তিনি এই অঞ্চলের জন্য ইসরাইলকে একটি সম্ভাব্য হুমকি হিসেবে উল্লেখ করে বলেন, ইসরাইলের প থেকে সংঘাত বা আগ্রাসনের আশঙ্কা রয়েছে, তাই এই অঞ্চলের দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।
‘মক্কা প্রতিরা চুক্তি’ দ্রুত প্রাতিষ্ঠানিক রূপ পেলেও এর সম্মিলিত প্রতিরার প্রতিশ্রুতি আপাতত সৌদি ভূখণ্ডের আত্মরামূলক নিরাপত্তার মধ্যেই সীমাবদ্ধ থাকছে। ইয়েমেনের ভেতরে আক্রমণাত্মক অভিযানে পাকিস্তান ও তুরস্কের অনীহা এবং ইরানের সাথে কূটনৈতিক ভারসাম্য রার বাধ্যবাধকতা জোটটির পূর্ণাঙ্গ সামরিক প্রয়োগের েেত্র বড় সীমাবদ্ধতা সৃষ্টি করেছে। ফলে চুক্তিটি কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে মাঠপর্যায়ে হুথি হামলার তীব্রতা এবং তেহরানের সাথে চলমান কূটনৈতিক আলোচনার ফলাফলের ওপর।