
- এমপির বাড়ি ও একাধিক বাসে আগুন
- ককটেল ও পেট্রলবোমা বিস্ফোরণে আতঙ্ক
নিজস্ব প্রতিবেদক
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ, পেট্রলবোমা নিপে ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল থেকে শনিবার ভোর পর্যন্ত এসব ঘটনায় রাজধানীতে একজন আহত হয়েছেন। রাজশাহীতে পল্লী বিদ্যুৎ সমিতির উপকেন্দ্রে পরপর দুই দিন পেট্রলবোমা নিপে ও গুলিবর্ষণ করা হয়েছে। সিলেটে সংসদ সদস্য এমএ মালিকের বাড়িতে পেট্রলবোমা নিপে করে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ, পিরোজপুরের মঠবাড়িয়া এবং ঢাকার সাভার ও আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেয়া হয়েছে। সাভারে বাসে অগ্নিসংযোগের চেষ্টা ও ঝটিকা মিছিলের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। একের পর এক এসব ঘটনায় বিভিন্ন স্থানে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
রাজধানীতে বাসে আগুন, একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ : রাজধানীর পল্লবীতে যাত্রীবেশে বাসে উঠে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পাশাপাশি সচিবালয়, তিতুমীর কলেজের ছাত্রী হোস্টেল, হাতিরপুল, ধানমন্ডি, ওয়ারী, কাফরুল ও আগারগাঁওসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আগারগাঁওয়ে এক সিএনজিচালক আহত হয়েছেন। হাতিরপুল এলাকা থেকে একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার রাত ১১টার দিকে পল্লবীর কালশী এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জালাল উদ্দিন জানান, দুর্বৃত্তরা যাত্রীবেশে বাসের পেছনের আসনে বসেছিল। একপর্যায়ে তারা কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে বাসের জানালা দিয়ে পালিয়ে যায়। আগুন লাগার পর চালক ও হেলপার বাস থেকে নেমে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসটির ১০টি আসন পুড়ে গেছে।
এ দিকে রাত ১০টার দিকে আগারগাঁও পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণে হাবিবুর রহমান (৬৫) নামে এক সিএনজিচালক আহত হন। বিস্ফোরণে তার পিঠের পেছনের অংশ ও বাম হাতে স্পিøন্টার বিদ্ধ হয়। প্রথমে তাকে স্থানীয় আয়েশা হাসপাতালে নেয়া হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাতিরপুলের ইস্টার্ন প্লাজার সামনে দু’টি ককটেল বিস্ফোরিত হয়। পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করে থানায় নেয়া হয়েছে বলে জানান কলাবাগান থানার ওসি মো: ফজলে আশিক। ওয়ারী এলাকার আবেদ আলী উচ্চবিদ্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ছাড়া রাত সাড়ে ৮টার দিকে শাহ আলী প্লাজার বিপরীতে এবং রাত ১০টা ২৩ মিনিটে মিরপুর-১০ গোলচত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কাফরুল থানার ওসি আলমগীর হোসেন জানান, বিস্ফোরণের পর জড়িত ব্যক্তিকে ধাওয়া করেও আটক করা সম্ভব হয়নি।
রাত ১০টার দিকে বনানীর সরকারি তিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলের গেটেও ককটেল বিস্ফোরণ ঘটে। কিছুণ পর রাত ১০টা ৩৫ মিনিটে ধানমন্ডি ২৭ নম্বরে রাপা প্লাজার সামনে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর রাত ১টা ৩৭ মিনিটের দিকে তোপখানা রোডে সচিবালয়ের পাশে প্রেস কাব মেট্রো স্টেশনের নিচে দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
রাজশাহীতে বিদ্যুৎ উপকেন্দ্রে পরপর দুই দিনের হামলা
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির পবা-২ উপকেন্দ্রে পরপর দুই দিন পেট্রলবোমা নিপে ও গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার প্রথম দিনের হামলার পর নিরাপত্তা জোরদার করা হলেও শনিবার গভীর রাতে আবারো হামলার ঘটনা ঘটে। এতে উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও ট্রান্সফরমারটি তিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ২টার দিকে ৮-১০ জন দুর্বৃত্ত উপকেন্দ্রের অভিযোগ কেন্দ্র কার্যালয়ে প্রবেশ করে গানপাউডার ছিটিয়ে কয়েকটি পেট্রলবোমা নিপে করে এবং তিন রাউন্ড গুলি ছোড়ে। তিনটি পেট্রলবোমা বিস্ফোরিত হয়। এ ছাড়া চারটি অবিস্ফোরিত বোমা ঘটনাস্থলে পড়ে থাকে। হামলার পর দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে মতিহার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত উদ্ধার করে।
পেট্রোলবোমার বিস্ফোরণে একটি ট্রান্সফরমারে আগুন ধরে গেলে দায়িত্বরত লাইনম্যান ও কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে তা নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে গেলেও পরে স্বাভাবিক হয়।
রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সদর দফরের ডিজিএম (সদর-কারিগরি) সপ্তর্ষি পাল জানান, প্রথম দিনের ঘটনার পর নিরাপত্তা জোরদারে নিজস্ব নিরাপত্তাকর্মীর সংখ্যা বাড়ানো হয়। প্রথম দিন দু’জন কর্মী দায়িত্বে থাকলেও পরদিন চারজনকে পাহারায় রাখা হয়েছিল। পাশাপাশি পুলিশ প্রশাসনকে টহল বাড়ানোর অনুরোধ জানানো হয়। এরপরও দ্বিতীয় দিনের হামলা ঘটেছে। উপকেন্দ্রের লাইনম্যান মনির বলেন, হামলাকারীদের মুখ বাঁধা ছিল। কার্যালয়ে সিসিটিভি ক্যামেরা রয়েছে। পরপর দুই দিনের হামলায় কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মতিহার থানার ওসি আব্দুল মালেক জানান, প্রথম দিন পেট্রলবোমা নিপে করা হলেও আগুন লাগেনি। দ্বিতীয় দিন আবারো হামলা হয়েছে। ঘটনাস্থলে বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। এ ঘটনায় মামলা করা হবে।
সিলেটে সংসদ সদস্যের বাড়িতে পেট্রোলবোমা
সিলেট ব্যুরো জানায়, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের (এমএ মালিক) দণি সুরমার তেতলিতে অবস্থিত বাড়িতে শনিবার ভোরে পেট্রলবোমা নিপে করে দুর্বৃত্তরা। এতে বাড়ির টিনের চালে আগুন ধরে যায়। তবে নিরাপত্তাকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের য়তি হয়নি। শনিবার দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে এমএ মালিক বলেন, বাইরে থেকে এসে ঘুমাতে যাওয়ার পর হঠাৎ বিকট শব্দ শুনতে পান। তার নিরাপত্তাকর্মীরা বাইরে গিয়ে একটি পিকআপে করে দুর্বৃত্তদের পালিয়ে যেতে দেখেন। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিনির্বাপক যন্ত্র না থাকলে বড় ধরনের তি হতে পারত বলেও মন্তব্য করেন তিনি।
এ ঘটনায় বড় ধরনের বস্তুগত তি না হলেও পরিবারের সদস্যরা মানসিকভাবে আতঙ্কিত হয়েছেন বলে জানান এমএ মালিক। তিনি বলেন, এ ধরনের ঘটনায় পরিবারের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তার স্ত্রীও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।
পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজে রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে পিকআপে করে এসে বাড়িতে পেট্রলবোমা নিেেপর ঘটনা দেখা গেছে। সিলেট মহানগর পুলিশের মিডিয়া মুখপাত্র মো: আফজাল হোসেন জানান, দুর্বৃত্তরা বাড়ির বাইরে থেকে পেট্রলবোমা নিপে করে পালিয়ে যায়। আগুন নিরাপত্তাকর্মীরা নিয়ন্ত্রণে আনেন। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। এর আগে গত সপ্তাহে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাড়ির প্রধান ফটকে আগুন দেয়ার ঘটনা ঘটে। আট দিনের ব্যবধানে সিলেটে দুই রাজনৈতিক ব্যক্তির বাড়িতে হামলার ঘটনা ঘটল।
রূপগঞ্জে বাস পুড়ে ছাই
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের বলাইখা এলাকায় দাঁড়িয়ে থাকা ডিটিএল পরিবহনের একটি বাসে শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রত্যদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ছয়টি মোটরসাইকেলে করে ১২ জন দুর্বৃত্ত ঘটনাস্থলে আসে। দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে বাসটির নিরাপত্তারীকে হুমকি দেয় তারা। পরে বাসে আগুন ধরিয়ে পালিয়ে যায়। বাধা দিতে গেলে নিরাপত্তারী সোহাগ মিয়াকেও হুমকি দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসটি পুড়ে যায়। রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন আহমেদ জানান, জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
মঠবাড়িয়ায় পার্কিং করা বাসে আগুন
মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা জানান, পিরোজপুরের মঠবাড়িয়ায় শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা আরাফাত পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। এতে বাসটির পেছনের অংশ ও কয়েকটি আসন পুড়ে যায়। অন্য বাসের হেলপাররা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোহেল আহমেদ জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রাব্বি বলেন, কে বা কারা আগুন দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটতে পারে বলে তিনি ধারণা করছেন।
আশুলিয়ায় ২টি বাসে অগ্নিসংযোগ
আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা জানান, ঢাকার আশুলিয়ায় শনিবার ভোরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দু’টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। নবীনগর-চন্দ্রা মহাসড়কের গণকবাড়ীতে পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের প্রধান ফটকের পাশে এবং বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের সরকার মার্কেট এলাকায় বাস দু’টি দাঁড় করানো ছিল। আগুনে বাস দু’টির অধিকাংশ অংশ পুড়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যদর্শীরা জানান, ভোরে বাস দু’টিতে আগুন দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। পাশাপাশি এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সাভারে পার্কিং করা বাসে আগুন
সাভার (ঢাকা) সংবাদদাতা জানান, সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় মহাসড়কের পাশে ঢাকাগামী লেনে শনিবার ভোরে পার্কিং করা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে। সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম নয়া দিগন্তকে সত্যতা নিশ্চিত করেছেন। এ দিকে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউনসংলগ্ন রাজফুলবাড়িয়া এলাকায় পার্কিং করা একটি বাসে অগ্নিসংযোগের চেষ্টা ও ঝটিকা মিছিলের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার এ ঘটনা ঘটে। সাভার মডেল থানা-পুলিশ ও ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ যৌথভাবে তাদের আটক করে। এ সময় একটি বাস, ব্যানার, পেট্রোল ও মশাল উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে মো: আলমগীর হোসেন, বাবুল হোসেন, মো: রাজিব হোসেন এবং তেঁতুলঝোড়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল হাওলাদারের নাম জানা গেছে। অন্য দু’জনের পরিচয় তাৎণিকভাবে পাওয়া যায়নি। সাভার মডেল থানার ওসি সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









