গণভোটের রায় বাস্তবায়নে কালপেণে ঐক্য স্থায়ী হবে না
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার অধিবেশনে বক্তব্য রাখেন ডা. শফিকুর রহমান : নয়া দিগন্ত।
ads

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানে আবারো ইতিবাচক সাড়া দিয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, আমরা বসবো; তবে আমাদের দলের দাবি নিয়ে নয়, জনগণের দাবি নিয়ে। তিনি আরো বলেন, জনগণ চায় না পুরনো ফ্যাসিবাদ ফিরে আসুক কিংবা নব্য ফ্যাসিবাদ কায়েম হোক। এ জন্য সরকারকে বলবÑ গণভোটের গণরায় কোনো প্রকার কালপেণ না করে বাস্তবায়ন করুন; তা না হলে ঐক্য ভঙ্গুর হবে, স্থায়ী হবে না।  
গতকাল রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার দিনব্যাপী অধিবেশনে সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন নায়েবে আমির, সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, কর্মপরিষদের সদস্য (পুরুষ ও মহিলা) এবং মজলিসে শূরার (পুরুষ ও মহিলা) সদস্যরা।  অধিবেশনে ছয় দফা প্রস্তাব গ্রহণ করা হয়। 
উদ্বোধনী অধিবেশনে ডা: শফিকুর রহমান আরো বলেন, সরকার জুলাইয়ের অঙ্গীকারকে পাশ কাটিয়ে সংবিধান সংস্কারের পরিবর্তে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন করেছে। জাতীয় ঐকমত্য কমিশনে সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে যে সিদ্ধান্ত হয়েছে, তা অবশ্যই মানতে হবে। কোনো কিছুর বিনিময়ে আমরা অবস্থান পরিবর্তন করব না। সরকারকে দৃঢ়ভাবে আহ্বান জানাচ্ছি, সমস্যা আপনারা তৈরি করেছেন, আপনাদেরই সমাধান করতে হবে। 
জামায়াত আমির বলেন, চলতি বছরে জাতীয় নির্বাচনের আগের দিন পর্যন্ত জাতির প্রতি তাদের ও আমাদের বক্তব্য একই ছিল। কিন্তু সরকার গঠনের পর তারা কিভাবে জাতির কাছে দেয়া ওয়াদা ভঙ্গ করলেন, অবস্থান বদলালেন? কেন তারা অবস্থান বদলালেন তা জাতির সামনে পরিষ্কার করতে হবে। জাতির মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে- আদৌ বাংলাদেশ বসবাসের জন্য নিরাপদ হবে কি না?
বর্তমান সরকার মতায় এসে স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার পথ বন্ধ করে দিয়েছে অভিযোগ করে তিনি এটাকে জাতির সাথে প্রতারণা বলে উল্লেখ করেন। 
বিরোধী দলীয় নেতা বলেন, সংবিধান সংস্কারের মাধ্যমে যে পরিবর্তন আসবে তাতে আদালত হাত দিতে পারবে না। কিন্তু সংবিধান সংশোধনের মাধ্যমে পরিবর্তন করা হলে আদালত সেখানে হাত দিতে পারবে। আমরা এবং তারা বলেছিল অতীতের নোংরা রাজনীতিতে ফিরে যাবো না। কিন্তু স্থানীয় সরকার ব্যবস্থা দলীয় লোক ও ক্যাডারদের দ্বারা দখল করা হয়েছে। সাড়ে ১৫ বছরের নির্যাতনের পর আমরা জাতিকে স্বস্তিদায়ক জায়গায় নিতে চেয়েছিলাম। 
ডা. শফিকুর রহমান বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। সরকারি দল নিজেদের কর্মীদের নিজেরা হত্যা করছে। পাথর মেরে হত্যা করছে। নারী, শিশু ও আমাদের মা বোনেরা নিরাপদ নয়। সারা দেশ মাদকে সয়লাব। স্কুলের গেটে ও ভেতরে মাদক বিক্রি হয়। অস্ত্রের ঝনঝনানিতে অস্থির সারা দেশ। একটি জেলায় আইনশৃঙ্খলার অবনতি হলে সেখানে জনগণের জানমালের নিরাপত্তার জন্য সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর কোনো চেষ্টা পরিলতি হয়নি। একটি জেলাকে স্বাধীন ঘোষণা করা স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা। জনগণের নিরাপত্তা বিধান করা সরকারের দায়িত্ব। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে। নীরবে জনগণের রক্তশোষণ করা হচ্ছে। দুর্নীতিগ্রস্ত সমাজের কারণে আজ আমাদের এ অবস্থা হয়েছে। এগুলো নিয়ন্ত্রণে দৃশ্যমান কোনো পদপে নেই সরকারের। 
পোশাক শিল্প নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে তিনি বলেন, পোশাক শিল্পের অস্থিরতা চলছে। জীবনযাত্রার ব্যয় বাড়ায় শ্রমিকরা রাস্তায় নামতে বাধ্য হয়েছে। আমরা বলেছি, শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে ও শিল্প বাঁচলে দেশ বাঁচবে। এ জন্য সমস্যার স্থায়ী সমাধান করতে হবে সরকার ও শিল্প মালিকদের। মজুরি বোর্ড গঠন করা হয়েছে, আমরা তার যথাযথ বাস্তবায়ন চাই। এ ছাড়া শিল্পে নিরাপত্তা ও উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। 
তিনি বলেন, মানুষের অধিকার নিশ্চিতে সবার জাগ্রত ভূমিকা প্রয়োজন। একটি বাহিনী এককভাবে সব করতে পারে না; এজন্য জনগণ ও বাহিনীর সমন্বয় লাগবে। সীমান্তে অবৈধভাবে কিছু মানুষকে পুশইনের চেষ্টা করা হয়েছিল। জনগণ ও বিজিবি যৌথভাবে তা রুখে দিয়েছে। 
জামায়াত আমির বলেন, কোনো দেশের সাথে কোনো চুক্তি হলে তা সংসদে উপস্থাপনের দাবি আমরা জানিয়েছি। কারণ এ চুক্তি শুধু সরকারের সাথে নয়, এটি জাতির ভাগ্যের সাথে জড়িত। কী দেয়া হয়েছে আর কী পাওয়া যাচ্ছে তা জনগণের জানার অধিকার রয়েছে। 
পরে দিনব্যাপী অধিবেশনে দেশের বিদ্যমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সর্বসম্মতিক্রমে কিছু প্রস্তাব গ্রহণ করে। এসব প্রস্তাবের অন্যতম হলোÑ জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম বন্ধ করা, পতিত ফ্যাসিবাদী শক্তির অগ্নিসন্ত্রাস ও নাশকতা রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ, নিয়ন্ত্রণযোগ্য হামের বিস্তার রোধ ও প্রতিরোধে সরকারকে দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা গ্রহণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সিন্ডিকেট ভাঙতে কার্যকর পদপে গ্রহণ, জুলাই গণহত্যা ও শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চাঁদাবাজি-দখলবাজি ও হত্যাকাণ্ড বন্ধ এবং পতিত ফ্যাসিবাদের অগ্নিসন্ত্রাস নির্মূল, আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে পেশাদারিত্ব, দতা ও জবাবদিহি নিশ্চিত করা, ভারতের পানি আগ্রাসন রোধে কূটনৈতিক পদপে ও নতুন চুক্তিতে বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ।