
রংপুর ব্যুরো
রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপরে চেয়ারম্যান সামসুজ্জামান সামুর উপস্থিতিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ, বাধা ও হামলার ঘটনায় পণ্ড হয়ে গেছে জেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন। সম্মেলনে হামলা ও ভাঙচুরের জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট এবং মহানগর যুবদলের নেতাকর্মীদের দায়ী করেছেন আয়োজকেরা। তবে অভিযোগ অস্বীকার করেছেন যুবদল নেতারা। এ ঘটনায় সামুসহ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা হেনস্তার শিকার হন। আহত হন কয়েকজন। ভাঙচুর করা হয় মঞ্চ, ছিঁড়ে ফেলা হয় ব্যানার-ফেস্টুন। এ নিয়ে নগরীতে উত্তেজনা বিরাজ করছে।
গতকাল দুপুরে রংপুর স্টেডিয়ামের মিনি কনফারেন্স রুম ও আশপাশে এ ঘটনা ঘটে। বেলা ১১টায় জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন শুরু হয়। উদ্বোধন করেন কেন্দ্রীয় সভাপতি সুব্রত চৌধুরী। প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু।
সম্মেলনে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রামজীবন কুণ্ডুকে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে প্রশ্নবিদ্ধ করেন ডা. নিখিলেন্দু গুহসহ একদল সনাতন ধর্মাবলম্বী। এ নিয়ে বচসার একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সম্মেলনস্থলে হামলা, মারধর ও ভাঙচুর শুরু হয়। সামু পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তিনিও হেনস্তার শিকার হন। প্রায় ১৫ মিনিট ধরে চলে হামলা ও ভাঙচুর। পরে সম্মেলন পণ্ড হয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক পরিতোষ চক্রবর্তীর মেয়ে সোমা চক্রবর্তী অভিযোগ করেন, আওয়ামী লীগ পুনর্বাসনের উদ্দেশ্যে সম্মেলন আয়োজন করা হয়েছিল। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লবের দাবি, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতাদের দিয়ে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন করা হচ্ছে। তাদের বাদ দিয়ে কমিটি করার প্রতিবাদে তারা বাধা দিয়েছেন। পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা হামলার জন্য ফ্রন্ট নেতা নিখিলেন্দু, সুনীল ও বিপ্লব এবং যুবদল নেতা মিলন, লেলিন ও নয়নকে দায়ী করেন। তিনি বলেন, সামু পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করলেও হামলাকারীরা তার কথা শোনেননি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।
মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন অভিযোগ অস্বীকার করে বলেন, তারা ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন, সনাতন ধর্মাবলম্বীদের দুই পরে মধ্যে সংঘর্ষ হয়েছে। আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা ঠেকাতে ত্যাগী নেতাকর্মীরা প্রতিবাদ করেছেন। তাদের হেনস্তা করা হয়েছে। এ ঘটনায় যুবদল জড়িত নয়।
পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ জানান, পূজা উদযাপন পরিষদের একটি প সম্মেলনে হামলা করে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। রামজীবন কুণ্ডুর বিরুদ্ধে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ আনোয়ার হোসেন হত্যা চেষ্টা মামলার আসামি হওয়ার অভিযোগ রয়েছে। তবে তিনি আওয়ামী লীগ সংশ্লিষ্টতা ও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন। বিকেল ৫টায় সংবাদ সম্মেলনে ডা. নিখিলেন্দু শংকর গুহ রায় আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে কমিটি গঠন প্রক্রিয়ার নিন্দা জানান এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









