
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের উপনির্বাচন সামনে রেখে বিএনপিতে মনোনয়ন ঘিরে টানাপড়েন ক্রমেই বাড়ছে। কে পাবেন দলের চূড়ান্ত মনোনয়ন, তা জানতে কেন্দ্রের সিদ্ধান্তের অপোয় রয়েছেন নেতাকর্মীরা। তবে কেন্দ্রের সিদ্ধান্তের অপোয় থাকলেও থেমে নেই মনোনয়নপ্রত্যাশীদের তৎপরতা। দিন যত যাচ্ছে, ততই বাড়ছে প্রার্থীর সংখ্যা। একের পর এক প্রার্থী মাঠে নামছেন। সভা-সমাবেশ, মিছিল ও বড় ধরনের শোডাউনের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন তারা। পাশাপাশি কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ ও লবিংও চালিয়ে যাচ্ছেন।
এ পর্যন্ত বিএনপির মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে। সর্বশেষ এ তালিকায় যুক্ত হয়েছেন জেলা বিএনপির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ডা. এরশাদ আহসান সোহেল। গতকাল শনিবার বিকেলে করিমগঞ্জ কলেজ মাঠে বিশাল শোডাউন ও সমাবেশের মাধ্যমে নিজের প্রার্থিতা ঘোষণা করেন তিনি। তার এই কর্মসূচিকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। সমাবেশ শেষে তার নেতৃত্বে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদণি করে।
সমাবেশে ডা. এরশাদ আহসান সোহেল বলেন, জনপ্রিয়তা যাচাই করে মনোনয়ন দেয়া হলে তিনিই মনোনয়ন পাওয়ার যোগ্য। তাকে দলীয় মনোনয়ন দেয়া হলে সহজেই এ আসন বিএনপির ঘরে যাবে বলেও দাবি করেন তিনি। তার এই শোডাউনের মধ্য দিয়ে উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের প্রতিযোগিতায় নতুন মাত্রা যুক্ত হয়েছে।
এর আগে সমাবেশ করে নিজেদের প্রার্থিতা ঘোষণা দেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা, করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি জালাল মোহাম্মদ গাউস। অন্য দিকে তাড়াইলে সমাবেশ করে প্রার্থিতা ঘোষণা দেন তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন।
ফলে একই আসনে বিএনপির একাধিক নেতার মনোনয়ন চাওয়াকে কেন্দ্র করে দলটির স্থানীয় রাজনীতিতে প্রতিযোগিতা ক্রমেই প্রকাশ্য রূপ নিচ্ছে। প্রত্যেকেই নিজ নিজ অনুসারীদের নিয়ে মাঠে সক্রিয় রয়েছেন। কেন্দ্রীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে চালাচ্ছেন নানা তৎপরতা।
পাশাপাশি সম্ভাব্য প্রার্থীদের নিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা অভিযোগ ও অপপ্রচারের ঘটনাও সামনে আসছে। বিশেষ করে মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর আলম মোল্লার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও অনলাইনে ‘মানহানিকর’ কিছু প্রচারণা স্বাভাবিকভাবে নিচ্ছে না দলীয় নেতাকর্মীরা। এ অবস্থায় বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে অস্বস্তি আরো স্পষ্ট হয়ে উঠেছে।
করিমগঞ্জ ও তাড়াইল উপজেলায় গত কয়েক দিনে বিভিন্ন ভোটারের সাথে আলাপ করে জানা গেছে, মনোনয়নপ্রত্যাশীদের ঘিরে একপ আরেকপরে বিরুদ্ধে অভিযোগ ও পাল্টা প্রচারণায় স্থানীয় বিএনপির রাজনীতিতে বিরূপ প্রভাব তৈরি হয়েছে।
অন্য দিকে জালাল মোহাম্মদ গাউসের বিরুদ্ধেও তার আপত্তিকর কিছু ভিডিও ছাড়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাইফুল ইসলাম সুমনের বিরুদ্ধেও অপপ্রচার চালাচ্ছেন একটি প।
নেতাকর্মীরা বলছেন, মনোনয়ন নিয়ে এমন প্রতিযোগিতা চলতে থাকলে নির্বাচনের আগে দলকে ঐক্যবদ্ধ করা কঠিন হয়ে পড়তে পারে। তাদের আশঙ্কা, শেষ পর্যন্ত যিনি মনোনয়ন পাবেন, তার পে অন্য প্রার্থীদের অনুসারীদের পুরোপুরি এক করা সহজ হবে না। এ বিরোধের প্রভাব ভোটের মাঠেও পড়তে পারে বলে মনে করছেন তারা।
বিএনপি নেতাকর্মীদের সাথে আলাপ করে আভাস পাওয়া গেছে দুই উপজেলায় ভোটারদের সমর্থনের দিকে বিবেচনা করলে বিএনপি প্রার্থীদের মধ্যে কিছুটা এগিয়ে রয়েছেন জাহাঙ্গীর মোল্লা। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির বিভিন্ন পর্যায়ে সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। ২০০৮ সালের নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার অভিজ্ঞতাও রয়েছে তার। তার অনুসারীরা দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও তৃণমূলের সমর্থনকে মনোনয়নের পে যুক্তি হিসেবে তুলে ধরছেন।
অন্য দিকে সাইফুল ইসলাম ভিপি সুমন করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে তার পরিচিতি ও অনুসারীদের সাংগঠনিক তৎপরতা মনোনয়ন লড়াইয়ে আলোচনায় রয়েছে।
তবে ভিন্নমতও রয়েছে দলের ভেতরে। কিছু নেতাকর্মীর মতে, জেলা বিএনপির সহসভাপতি জালাল মোহাম্মদ গাউসেরও একটা অবস্থান রয়েছে দুই উপজেলায়। তার অনুসারীরা বলছেন প্রতিযোগিতা থাকলেও শেষ পর্যন্ত দলের সিদ্ধান্তই তারা মেনে নেবেন। কেন্দ্র যাকে মনোনয়ন দেবে, সবাই তার পইে কাজ করবেন। তাদের প্রত্যাশা, মনোনয়ন ঘোষণার পর দলের অভ্যন্তরীণ বিরোধ মিটে যাবে এবং নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নেবেন।
অন্য দিকে এ আসনে জামায়াতে ইসলামী তাদের প্রার্থীর নাম আগেই ঘোষণা করেছে। বৃহস্পতিবার দলটি কর্নেল (অব:) অধ্যাপক ডা. জেহাদ খানকে মনোনয়ন দেয়ার কথা জানায়। তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য। এ ছাড়াও তার একটি পরিচয় তিনি সাবেক রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের শ্যালক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও এ আসনে জামায়াতের প্রার্থী ছিলেন তিনি। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী ড. এম ওসমান ফারুকের কাছে মাত্র ৯ হাজার ৯৯০ ভোটের ব্যবধানে পরাজিত হন জেহাদ খান।
এবারের উপনির্বাচনেও জামায়াত তাকে প্রার্থী করায় দলটির নির্বাচনী প্রস্তুতি শুরু হয়েছে। অন্য দিকে বিএনপিতে এখনো চূড়ান্ত প্রার্থী নির্ধারণ হয়নি; বরং মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ অবস্থায় বিএনপির অভ্যন্তরীণ বিভক্তি ও মনোনয়ন নিয়ে বিরোধ নির্বাচনী আলোচনায় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।
সাধারণ ভোটারদের অনেকের মতে, এ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীর মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে। তাদের ধারণা, অন্য দলের প্রার্থীরা ভোটের মাঠে তেমন প্রভাব ফেলতে পারবেন না। তাই বিএনপির মনোনয়ন নিয়ে চলমান বিরোধ ও নেতাকর্মীদের বিভক্তি শেষ পর্যন্ত কতটা নিরসন হয়, সে দিকেই নজর তাদের।
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত ১৫ নভেম্বর কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক শিামন্ত্রী ড. এম ওসমান ফারুক এমপি পদ থেকে পদত্যাগ করেন। ১৭ নভেম্বর তার পদত্যাগপত্র গৃহীত হলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে গত ২৫ নভেম্বর নির্বাচন কমিশন এ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, আগামী ১০ জানুয়ারি এ আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









