
নয়া দিগন্ত ডেস্ক
বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবী সৈয়দ ওয়াজেদ আলীর ৫৬তম মৃত্যুবার্ষিকী উপলে প্রকাশিত ‘জীবনস্মৃতি’ পুস্তিকা নিয়ে এক মনোজ্ঞ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকেলে বাইনতলা-কাশিপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সৈয়দ সুলতান আলী মিলনায়তনে এ আয়োজন করা হয়। এতে সৈয়দ ওয়াজেদ আলী ও তার সহধর্মিণী সুলতানা রিজিয়ার জীবন, কর্ম, শিানুরাগ, সমাজসেবা এবং এলাকার সামাজিক-সাংস্কৃতিক ইতিহাসে তাদের অবদান স্মরণ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক শেখ বিল্লাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। বিশেষ অতিথি ছিলেন রামপালের উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (আইসিটি) মহব্বত সরকার ঈশান, বিদ্যালয়ের শিক, এলাকার প্রবীণ ব্যক্তি, পরিবারের সদস্য, স্বজন ও শিার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, এ মহতী আয়োজনে অংশ নিতে পেরে নিজেকে সম্মানিত বোধ করছি। প্রবীণ সাংবাদিক ও সাহিত্যিক সৈয়দ তোশারফ আলীর উদ্যোগে তার মা-বাবার স্মৃতি সংরণের এই প্রয়াস তাকেও নিজের মা-বাবার স্মৃতি সংরণে অনুপ্রাণিত করেছে। ‘জীবনস্মৃতি’ পুস্তিকা পাঠ করে বাইনতলার সৈয়দ পরিবারের ইতিহাস সম্পর্কে একটি ধারণা পেয়েছেন।
রিজিয়া-ওয়াজেদ পরিবারের সদস্য ও স্বজনদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান সঞ্চালনা করেন সৈয়দ মোশারেফ আলী ও মীনা তালুকদার।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









