গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে প্রাইম ব্যাংক ও টয়ো অটো চুক্তি
ads

প্রাইম ব্যাংক পিএলসি এবং টয়ো অটোর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বারিত হয়েছে। এ চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তাদের জন্য বিশেষ সুবিধা ও আকর্ষণীয় অফার প্রদান করবে টয়ো অটো, যা তাদের গাড়ি কেনার অভিজ্ঞতাকে আরও সাশ্রয়ী, স্বাচ্ছন্দ্যময় ও আনন্দদায়ক করে তুলবে।
সম্প্রতি ঢাকার বারিধারায় প্রগতি সরণিতে অবস্থিত টয়ো অটোর শোরুমে এ সমঝোতা স্মারক স্বার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তারা টয়ো অটোর প থেকে বিশেষ সার্ভিস ওয়ারেন্টি সুবিধা, আকর্ষণীয় উপহার এবং প্রতিযোগিতামূলক মূল্যে গাড়ি কেনার সুযোগ পাবেন। গ্রাহকদের জন্য বাড়তি ভ্যালু যোগ করা এবং উন্নত সেবা নিশ্চিত করার পাশাপাশি গাড়ির মালিকানার অভিজ্ঞতাকে আরো আনন্দদায়ক করে তুলতে এসব সুবিধা প্রদান করা হবে। 
সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পে স্বার করেন প্রাইম ব্যাংক পিএলসির ইভিপি ও হেড অব সিকিউরড কনজ্যুমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস তাকিয়ান চৌধুরী এবং টয়ো অটোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ মাহবুবুল হক। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।