
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান ফটকসংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ বৈদ্যুতিক তারসহ মো: সোহেল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার সকালে বিমানবন্দরের ১৫ নম্বর গেট এলাকায় আনসার সদস্যদের তৎপরতায় তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।
বিমানবন্দর কর্তৃপ জানায়, সকালে ১৫ নম্বর গেট এলাকায় কর্তব্যরত আনসার সদস্যের কাছে এক বহিরাগত ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তাকে তল্লাশি করে বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার পাওয়া যায়। পরে বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন তাকে ৬ মাসের কারাদণ্ড দেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









