আহত সদস্যদের পাশে আনসার মহাপরিচালক
ads

গাজীপুরের শালনায় পোশাক শ্রমিকদের আন্দোলন ও সড়ক অবরোধ চলাকালে নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে দুষ্কৃতকারীদের পরিকল্পিত ও আকস্মিক হামলায় আহত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরা বাহিনীর তিনজন কর্মকর্তা ও  ছয়জন আনসার ব্যাটালিয়ন সদস্যকে দেখতে শনিবার আনসার-ভিডিপি হাসপাতাল পরিদর্শন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, তাদের সাথে কথা বলে সাহস ও মনোবল জোগান এবং সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গাজীপুর জেলায় শিল্পকারখানা, জনজীবন ও মহাসড়কের নিরাপত্তা রায় বর্তমানে আনসার ব্যাটালিয়নের ১৯টি প্লাটুন নিয়োজিত রয়েছে। গত ২৫ নভেম্বর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরা বাহিনীর  দায়িত্বরত কর্মকর্তা  ও  আনসার ব্যাটালিয়ন সদস্যদের ওপর আকস্মিক হামলার  ঘটনার পরপরই আহতদের আনসার-ভিডিপি হাসপাতালে নেয়া হয় এবং মহাপরিচালকের তাৎণিক নির্দেশনা অনুযায়ী অতিরিক্ত মহাপরিচালকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে গিয়ে তাদের খোঁজখবর নেন ও চিকিৎসাসেবার বিষয়টি তদারকি করেন। হামলায় আহত কর্মকর্তারা হলেন সার্কেল অ্যাডজুট্যান্ট সুকুমার, রনি ও আরাফাত এবং আহত সদস্যরা হলেন হাবিলদার শুকুর মাহমুদ, নায়েক আ: রহিম, নায়েক শাহাদাৎ হোসেন, ল্যান্স নায়েক আবদুল হান্নান, সিপাহি মহসিন ও সিপাহি মাসুম শেখ। বিজ্ঞপ্তি।