
নিউ ইয়র্ক প্রতিনিধি
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে ১০ লাখ ডলারের লটারি জেতার কয়েক দিনের মধ্যেই মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার (আইসিই) হাতে গ্রেফতার হয়েছেন এক অভিবাসী। লটারিতে বিপুল অর্থ জয়ের আনন্দ শেষ হতে না হতেই তাকে আটক করে আইসিই।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গ্রেফতার ব্যক্তির নাম এরিয়েল ভেলাসকেজ-মোরালেস। তিনি এল সালভাদরের নাগরিক। মাত্র ১০ ডলারের একটি স্ক্র্যাচ-অফ লটারির টিকিট কিনে ১০ লাখ ডলারের পুরস্কার জেতেন তিনি।
লটারি জয়ের পর একটি বিশাল আকারের প্রতীকী চেক হাতে নিয়ে ছবিও তোলেন ভেলাসকেজ-মোরালেস। লটারি জয়ের খবরের সূত্র ধরে তাকে শনাক্ত করে আইসিই কর্মকর্তারা।
মার্কিন সংবাদমাধ্যম কেএবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বোস্টনের যে এলাকায় তিনি লটারির টিকিটটি কিনেছিলেন, সেই এলাকাতেই তাকে গ্রেফতার করা হয়।
আইসিইর দাবি, ভেলাসকেজ-মোরালেস ২০১৩ সালে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। পরের বছর, অর্থাৎ ২০১৪ সালে তাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের আদেশ দেয়া হয়েছিল।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









