
সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের আয়োজনে সম্প্রতি ঢাকার কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে (আইসিসিবি) অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিক্যাল এক্সপো-বিআইএমইএক্স ২০২৬’-এর তৃতীয় আসরের উদ্বোধন অনুষ্ঠান। এটি বাংলাদেশের স্বাস্থ্যসেবা ও মেডিক্যাল সরঞ্জাম শিল্পের ওপর আয়োজিত একটি সর্বাঙ্গীন আন্তর্জাতিক প্রদর্শনী।
প্রদর্শনীর উদ্বোধন করেন বিশেষ অতিথি মাহফুজ হাসান, সভাপতি, বাংলাদেশ মেডিক্যাল ইকুইপমেন্ট ইমপোর্টার্স অ্যান্ড সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশন (বিএমইআইএসএ), ব্রিগেডিয়ার জেনারেল এম মফিজুর রহমান, পিএসসি, পি ইঞ্জ, সিএমসি, এমএস (আরই), উপদেষ্টা এসকিউএলএল, লিড কনসালট্যান্ট ও সিইও আর অ্যান্ড জি কনসাল্টিং, শরীফ উদ্দিন আহমেদ, সভাপতি, বাংলাদেশ মেডিক্যাল ইনস্ট্রুমেন্টস অ্যান্ড হসপিটাল ইকুইপমেন্ট ডিলারস অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, আহমেদ কবির, কোষাধ্য, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই), জামিলুর রহমান, মহাসচিব, বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) এবং মো: ফয়েজুল আলম, ব্যবস্থাপনা পরিচালক, সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









