
চট্টগ্রাম ব্যুরো
পার্বত্য চুক্তি শীর্ষক আঞ্চলিক সংলাপে বক্তারা বলেছেন, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে ুদ্র দলীয়, গোষ্ঠীগত ও উপজাতীয় রাজনীতির ঊর্ধেŸ ওঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। একই সাথে চুক্তির পগুলোর দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। শুধু সরকারের ওপর দায়িত্ব চাপিয়ে দিয়ে চুক্তি বাস্তবায়ন না হওয়ার অভিযোগ তুললে সমস্যার সমাধান হবে না। আগামী ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ৩০ বছর পূর্ণ হবে। এ প্রোপটে চট্টগ্রাম থেকে নাগরিক সংলাপের মাধ্যমে চুক্তির পুনর্মূল্যায়নের দাবি জানানো হচ্ছে। যদি চুক্তির কার্যকারিতা না থাকে তাহলে প্রয়োজনে সকল স্টেকহোল্ডারদের মতামতের ভিত্তিতে পরিবর্তন করতে হবে। পার্বত্য চট্টগ্রাম চুক্তিকে ‘কাগুজে বাঘ’ আখ্যা দিয়ে এর পুনর্মূল্যায়ন এবং প্রয়োজনে বাতিল করে জনগণের আশা-আকাক্সা ও বর্তমান বাস্তবতার আলোকে সব নাগরিকের অংশগ্রহণে নতুন চুক্তির রূপরেখা প্রণয়নের আহ্বান জানান তারা। এ সময় তারা চুক্তি বাস্তবায়নে স্বাধীন মূল্যায়ন কমিশন, স্থানীয় শাসনকাঠামোর কার্যকরীকরণ, ভূমি বিরোধ নিষ্পত্তি, বহুপীয় সংলাপ কাঠামো, আইনের শাসন ও নাগরিক নিরাপত্তা, এবং অংশগ্রহণমূলক ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন সুপারিশমালা তুলে ধরেন।
গতকাল শনিবার সকালে সাউদার্ন ইউনিভার্সিটির অডিটোরিয়ামে চট্টগ্রাম সেন্টার ফর রিজিওন্যাল স্টাডিজ, বাংলাদেশ (সিসিআরএসবিডি) এর উদ্যোগে ‘৩০ বছরে পার্বত্য চুক্তি : বাতিল, পুনর্মূল্যায়ন, নতুন চুক্তি?’ শীর্ষক আঞ্চলিক সংলাপে বক্তারা এসব কথা বলেন।
স্উাদার্ন ইউনিভার্সিটির ভিসি (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামানের সভাপতিত্বে আয়োজিত সংলাপে প্রধান অতিথি ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী । এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজনীতি বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সিসিআরএসবিডি’র নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মাহফুজ পারভেজ। এ ছাড়াও প্যানেল আলোচক ছিলেন সিসিআরএসবিডির পরিচালক অধ্যাপক সরওয়ার জাহান ও নাজমুল ইসলাম, শিাবিদ অধ্যাপক হাসিনা জাকারিয়া, রানীতিক অ্যাডভোকেট গোলাম ফারুক এবং ইমন মোহাম্মদ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী বলেন, পার্বত্য চট্টগ্রাম শুধু চাকমা, মারমা বা ত্রিপুরা জনগোষ্ঠীর আবাসভূমি নয়, সেখানে দীর্ঘদিন ধরে বাঙালিরাও বসবাস করছেন। তাই পার্বত্য অঞ্চলের যেকোনো নীতিনির্ধারণী আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে পাহাড়ি-বাঙালি সব পরে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। অথচ গত ৩০ বছরে রাষ্ট্রীয় নীতিনির্ধারণী পর্যায়ের আলোচনা ও সংলাপে দীর্ঘদিনের অভিজ্ঞ শিাবিদদের যুক্ত করার সুযোগ দেয়া হয়নি। পার্বত্য অঞ্চলে বাঙালিরা মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি। অথচ জেলা পরিষদসহ বিভিন্ন প্রশাসনিক ও প্রতিনিধিত্বমূলক কাঠামোতে তাঁদের ন্যায্য অংশগ্রহণ নিশ্চিত করা হয়নি। জনসংখ্যার অনুপাত বিবেচনায় বাঙালিদের রাজনৈতিক ও প্রশাসনিক প্রতিনিধিত্বের ন্যায্য হিস্যা দিতে হবে।
মূল প্রবন্ধ উপস্থাপনকালে অধ্যাপক ড. মাহফুজ পারভেজ বলেন, ‘আমরা ঘুমে থাকব, চুক্তি ঘুমে থাকবেÑ একজন আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান বছরের পর বছর গাড়ি চালাবেন, আর এ দিক দিয়ে আক্রমণ চলতে থাকবে, বাজার লুট হবে, ব্যাংক লুট হবে, সাধারণ পর্যটকরা জিম্মি হয়ে জীবনের আতঙ্কে পড়বেন, ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবেন না, চঁাঁদাবাজির রাজত্ব চলবেÑ তারপর আমরা এই চুক্তিকে কিভাবে সফল বলতে পারি?’ পার্বত্য চট্টগ্রাম চুক্তির একজন স্বারকারী হিসেবে জনসংহতি সমিতিরও দায়িত্ব রয়েছে। শুধু সরকারকে দায়ী না করে চুক্তির বাস্তবায়নে নিজেদের দায়িত্ব পালন করতে হবে। আঞ্চলিক পরিষদের নেতৃত্বকে পার্বত্য অঞ্চলের অন্যান্য জাতিগোষ্ঠীর নেতাদের একত্র করে সমন্বিত উদ্যোগ নিতে হবে।
অধ্যাপক সরওয়ার জাহান বলেন, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও স্থানীয় স্বায়ত্তশাসনের সুযোগ বজায় রেখেই রাষ্ট্রের একক কাঠামো, কেন্দ্রীয় প্রশাসনের কর্তৃত্ব এবং নাগরিকদের সমান অধিকার নিশ্চিত করতে হবে। সাংবিধানিক বিতর্কে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদ সংক্রান্ত আইন নিয়ে বাংলাদেশের উচ্চ আদালতে সাংবিধানিক প্রশ্ন উত্থাপিত হয়েছে। ২০১০ সালে হাইকোর্ট বেঞ্চ পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির আওতায় প্রণীত পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন, ১৯৯৮-কে অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেয়া হয়। এ সময় তিনি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তিতে মোট ৭২টি ধারা বা বিধান এবং চুক্তি বাস্তবায়নের অগ্রগতি নিয়ে সরকারের হিসাব এবং আঞ্চলিক পগুলোর মূল্যায়নের মধ্যে পার্থক্য রয়েছে বলে উল্লেখ করেন।
অন্য বক্তারা বলেন, দীর্ঘ ৩০ বছরেও পার্বত্য শান্তি চুক্তির উল্লেখযোগ্য কোনো অগ্রগতি সাধিত হয়নি। আমরা চাই সমন্বয়ের মাধ্যমে সবার সমান অধিকার নিশ্চিত হোক।
সভাপতির বক্তব্যে ড. শরীফ আশরাফউজ্জামান বলেন, দীর্ঘ ৩০ বছরে আমরা কী অর্জন করেছি এবং কতটুকু ব্যর্থ হয়েছি সব হিসাব করে পুনর্মূল্যায়ন করতে হবে। আশাকরি সরকার আজকের সংলাপে উপস্থাপিত বিভিন্ন সুপারিশমালা গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









