
প্রথমবারের মতো রাজশাহীতে তাফসির মাহফিলে বক্তব্য দিচ্ছেন জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। গতকাল রাত ৮টার দিকে নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে ওলামা মাশায়েখ পরিষদ আয়োজিত মাহফিলে তিনি বক্তব্য দিয়েছেন। এ দিকে তার বক্তব্য শুনতে রাজশাহীসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে লাখো মানুষের সমাগম ঘটে।
এর আগে শনিবার বেলা ৩টা থেকে ঐতিহাসিক মাদরাসা মাঠে মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-১ আসনের এমপি অধ্যাপক মুজিবুর রহমান, রাজশাহী-৩ আসনের শফিকুল হক মিলনসহ রাজশাহীর অন্য এমপিরা। সভাপতিত্ব করেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক মোহাম্মদ জাহাঙ্গীর।
এ দিকে মাওলানা মিজানুর রহমান আজহারীর প্রথমবারের মতো রাজশাহীতে আগমনকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মাহফিলে অংশ নিতে রাজশাহী ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক মানুষ সমবেত হন। দুপুরের পর থেকেই মাদরাসা মাঠ ও আশপাশের এলাকায় মানুষের উপস্থিতি বাড়তে থাকে। নারী, পুরুষ ও বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় ব্যাপক প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়।
মাহফিলে আগত মানুষের সুবিধার্থে যানজট নিরসন ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য চিকিৎসাসেবা ও বিশুদ্ধ পানির ব্যবস্থা ছিল। মাঠের বাইরেও অবস্থান করা মানুষের সুবিধার্থে বড় পর্দায় মাহফিলের কার্যক্রম সরাসরি দেখানোর ব্যবস্থা করা হয়। এতে মূল মাঠে জায়গা না পাওয়া কিংবা দূরবর্তী স্থানে অবস্থান করা মানুষও মাহফিলের বক্তব্য ও কার্যক্রম দেখার সুযোগ পেয়েছেন।
সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করেন। মাঠ ও আশপাশের এলাকায় শৃঙ্খলা বজায় রাখা, জনসমাগম ব্যবস্থাপনা এবং আগত মানুষের নিরাপত্তায় তাদের তৎপরতা দেখা গেছে।
নারীদের সুবিধার কথা বিবেচনায় রেখে মাদরাসা মাঠের পাশে হজরত শাহ মখদুম রহ: ঈদগাহ মাঠে পৃথক বসার ব্যবস্থা করা হয়।
বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে রাজশাহীতে বৃহৎ পরিসরের এই ধর্মীয় আয়োজন ঘিরে নগরজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ধর্মীয় আলোচনা শোনা ও ইসলামের শিা সম্পর্কে জানার আগ্রহ থেকে বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনটিকে বিশেষ মাত্রা দিয়েছে। স্বেচ্ছাসেবকদের সমন্বিত কার্যক্রম, নারী অংশগ্রহণকারীদের পৃথক বসার ব্যবস্থা, বড় পর্দায় মাহফিল দেখার সুযোগ, চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানি ও নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থাপনায় আয়োজনটি সুশৃঙ্খলভাবে পরিচালনার উদ্যোগ নেয়া হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









