ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় স্থিতিশীলতা ও আস্থায় জোর রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে।
ads


ভবিষ্যতের অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং এর সমাধানের দিকনির্দেশনা খুঁজে বের করার জন্য রাজধানী ঢাকায় সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্স ২০২৬ ‘প্রটেক্টিং ম্যাক্রো-ফিসক্যাল স্ট্যাবিলিটি অ্যান্ড বিল্ডিং ইনভেস্টর ট্রাস্ট’ শীর্ষক এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন। এতে দণি এশিয়ার  বিভিন্ন দেশের হিসাব পেশাজীবী, নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, আর্থিক বিশেষজ্ঞ ও ব্যবসায়ী নেতারা অংশগ্রহণ করেন।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থসচিব ড. মো: খায়েরুজ্জামান মজুমদার। আইসিএবির প্রেসিডেন্ট সাব্বীর আহমেদ এফসিএ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। এতে অন্যদের মধ্যে সাফার প্রেসিডেন্ট মোহাম্মদ হুমায়ুন কবির এফসিএ বক্তব্য রাখেন। মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা এম. আলা উদ্দিন আহমদ এফসিএ সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয়ের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন।রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি শক্তিশালী আর্থিক ব্যবস্থার ভিত্তি হিসেবে আস্থার গুরুত্ব তুলে ধরেন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা সুরায় সম্মিলিত দায়িত্বে পালনের ওপর জোর দেন। তিনি করপোরেট সুশাসন, নীতিনির্ধারণ ও জবাবদিহিতা নিশ্চিতকরণে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন অবৈধ আর্থিক প্রবাহ, জলবায়ু ঝুঁঁকি ও প্রযুক্তিগত পরিবর্তনসহ অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় সাফার মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা আরো জোরদার করতে হবে।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থাকে বাংলাদেশের জাতীয় অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বিনিয়োগকারীদের স্বার্থ সুরা এবং অর্থনৈতিক সমতা নিশ্চিত করতে মানসম্মত নিরীা ও বিশ্বাসযোগ্য আর্থিক প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থসচিব ড. মো: খায়েরুজ্জামান মজুমদার টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জনআস্থা বজায় রাখতে বিচণ রাজস্ব ব্যবস্থাপনা, সম আর্থিক প্রতিষ্ঠান এবং সমন্বিত নীতিনির্ধারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনে দু’টি কারিগরি অধিবেশন ও একটি সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রথম কারিগরি অধিবেশনের শিরোনাম ছিল, ‘হোয়াট মেশিনস কাউন্ট, হু ডু উই ট্রাস্ট?’। এতে প্রযুক্তির ভূমিকা, পেশাগত জবাবদিহি ও আস্থা বিষয়ে আলোচনা হয়। দ্বিতীয় কারিগরি অধিবেশনের শিরোনাম ছিল ‘ফিসক্যাল ফ্রেমওয়ার্কস ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক’। এতে দণি এশিয়া অঞ্চলের রাজস্ব নীতি ও রাজস্ব কাঠামো নিয়ে আলোচনা হয়। বিজ্ঞপ্তি।