
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশসহ দেশের সব আইনশৃঙ্খলা রাকারী বাহিনী যেকোনো ধরনের অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করতে বদ্ধপরিকর। আইনশৃঙ্খলা রাকারী বাহিনী বর্তমানে সুশৃঙ্খল অবস্থায় ফিরে এসেছে এবং জনগণের আস্থা অর্জন করেছে।
গতকাল শনিবার সকালে রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক বিভিন্ন নাশকতা ও সহিংসতায় আহত পুলিশ সদস্যদের খোঁজখবর নিতে তিনি হাসপাতাল পরিদর্শন করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের শয্যাপাশে যান এবং তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। আহতদের সর্বোচ্চ ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। আহত সদস্যদের সাহস জোগানোর পাশাপাশি তাদের দায়িত্ববোধের প্রশংসা করেন মন্ত্রী। তিনি বলেন, বীরত্বপূর্ণ ভূমিকার জন্য আহত পুলিশ সদস্যদের পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করা হবে।
সাম্প্রতিক নাশকতায় পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার ব্যাটালিয়নের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি। তাদের মধ্যে অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে বেশ কয়েকজনকে দীর্ঘমেয়াদি ও বিশেষায়িত চিকিৎসা নিতে হবে।
আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর পেশাদারিত্ব ও ধৈর্যের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাকরিতে যোগদানের সময় সদস্যরা প্রাণের বিনিময়ে হলেও জনগণের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রার শপথ নেন। সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের সময় আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর সদস্যরা নিজেরা গুরুতর আহত হওয়া সত্ত্বেও অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন। তারা কোনো শ্রমিকের গায়ে হাত তোলেননি। ফলে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এ বিষয়টি দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা রাকারী বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।
শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাধারণ শ্রমিকেরা মজুরি বোর্ডের ঘোষিত ন্যূনতম মজুরিকে স্বাগত জানিয়েছেন। তারা সন্তুষ্ট ও সুশৃঙ্খল রয়েছেন। তবে শ্রমিক নামধারী কিছু ব্যক্তি এবং সীমান্তের ওপার থেকে উসকানিদাতারা দেশের দু-একটি ইউনিয়ন পর্যায়ে বিচ্ছিন্নভাবে মশাল মিছিল ও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। জ্বালাও-পোড়াওয়ের এসব অপচেষ্টা কখনো সফল হবে না।
হাসপাতাল পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের যথাযথ ক্যারিয়ার পরিকল্পনার নির্দেশ দেন। একই সাথে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আধুনিকায়ন ও সেবার মান বাড়াতে নেয়া প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন। এ সময় হাসপাতালের পরিচালক (ডিআইজি) মোহাম্মদ মুসলিম চিকিৎসাসেবার সার্বিক কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো: আলী হোসেন ফকিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাম্প্রতিক সহিংসতায় আহত আট পুলিশ সদস্য বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ছয়জন গোপালগঞ্জে, একজন গাজীপুর সদর ও একজন শিল্পাঞ্চল পুলিশে কর্মরত। চিকিৎসাধীন পুলিশ সদস্যরা হলেনÑ দেবব্রত কুমার বিশ্বাস, মো: রুহুল্লাহ, মো: হাসিব, ফরিদ আহমেদ, মঞ্জুরুল ইসলাম, হজরত বেলাল, মো: আবু আলম (ইন্সপেক্টর) ও মো: রাকিবুল ইসলাম।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









