সমুদ্রের পথ ধরে বাংলায় ইসলাম
ads

ভারতের অন্যান্য অঞ্চলের সাথে বাংলার মূল ফারাক তৈরি হয়েছিল মূলত এর জল ও স্থল মিলে অনন্য প্রাকৃতিক স্বাধীনতার কারণে। এই ভৌগোলিক স্বাতন্ত্র্যই বাংলাকে ভারতবর্ষের সাধারণ ধারা থেকে আলাদা করে স্বতন্ত্র জাতিসত্তার রূপ দিয়েছিল। আর এই মুক্ত আবহাওয়ার হাত ধরেই এ জনপদে ইসলামের আগমন ঘটেছিল। এখানে ইসলাম এসেছিলো আল্লাহর অপার অনুগ্রহে সমুদ্রের স্নিগ্ধ হাওয়া ও আধ্যাত্মিক সুবাতাস হয়ে।
বখতিয়ার খিলজির বাংলা বিজয়ের বহু আগে থেকেই সমুদ্রপথের যোগাযোগ এবং এই জনপদের সামাজিক কাঠামোর হাত ধরে ইসলামের সুবাতাস বইতে শুরু করেছিল। এর পেছনে জোরালো ও প্রামাণিক তথ্য মেলে ড. মুহম্মদ এনামুল হক ও আবদুল করিম সাহিত্যবিশারদের যৌথ গবেষণাগ্রন্থ ‘আরাকান রাজসভায় বাঙ্গালা সাহিত্য’। তাদের বিবরণ অনুযায়ী, ১২০৪ খ্রিষ্টাব্দে ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খিলজির বঙ্গবিজয়ের প্রায় চার শ’ বছর আগে, অর্থাৎ ৭৮০ থেকে ৮১০ খ্রিষ্টাব্দের দিকেই চট্টগ্রাম ও আরাকান অঞ্চলে মুসলিম বসতি ও সংস্কৃতির সূচনা হয়েছিল। আব্বাসীয় খিলাফতের আমলে সমুদ্রপথে বাণিজ্যের উদ্দেশ্যে আসা আরব মুসলিম বণিকদের বেশ কিছু জাহাজ আরাকানের চন্দ্র বংশীয় রাজা মহত-ইং-চন্দার রাজত্বকালে রামরী দ্বীপের কাছে ধ্বংসপ্রাপ্ত হয়। রাজা সেই ভাগ্যাহত মুসলিম নাবিক ও ব্যবসায়ীদের উদ্ধার করে আরাকানের বিভিন্ন গ্রামে স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দেন। এ ছাড়া লালমনিরহাটের মাজেদের আড়া গ্রামে ৬৯ হিজরিতে নির্মিত প্রাচীন মসজিদের সন্ধান এবং ময়নামতি ও পাহাড়পুরে প্রাপ্ত আরবীয় মুদ্রার আবিষ্কার প্রমাণ করে, সপ্তম শতকের শেষ দিকে ইসলামের এই বিস্তার কোনো রাজনৈতিক আক্রমণ ছিল না। এটি ছিল গভীর সামুদ্রিক যোগাযোগের সোনালি ফল।
প্রতœতাত্ত্বিক দিক থেকে তৎকালীন সমতট ও হরিকেলা অঞ্চলে (বর্তমান কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চল) প্রাপ্ত প্রাচীন মুদ্রাগুলোতে আরবীয় দিনার ও দিরহামের বাণিজ্যিক প্রভাব স্পষ্ট, যা প্রমাণ করে রাজনৈতিক বিজয়ের বহু আগেই বাংলার উপকূলীয় অর্থনীতি মধ্যপ্রাচ্যের সাথে সরাসরি যুক্ত ছিল।
ইসলামের আগমন পথ বিচার করতে গেলে দেখা যায়, স্থলপথে আফগানিস্তান, পাকিস্তান ও ভারত হয়ে পুরো ভারতবর্ষ পেরিয়ে বাংলায় পৌঁছানো কঠিন ও সময়সাপে ছিল। ভারতীয় উপমহাদেশে প্রথম ইসলাম প্রবেশ করে ৭১১ খ্রিষ্টাব্দে মুহাম্মদ বিন কাশেমের হাত ধরে। হাজারও নদী-নালা এবং জালের মতো ছড়িয়ে থাকা খালের এই বাংলায় সেই প্রাচীন যুগে স্থলপথে যাতায়াত করা সহজ কাজ ছিল না। অন্যদিকে, খ্রিষ্টের জন্মের বহু আগে থেকেই আরবদের সাথে বাংলার সমুদ্রবন্দরগুলোর বাণিজ্যিক সম্পর্ক ছিল। বিশেষ করে চট্টগ্রাম বন্দর ছিল এর মূল কেন্দ্র এবং প্রাচীন মসলিন বা মিহি সুতি বস্ত্র রফতানির সামুদ্রিক রেশম পথ বা মেরিটাইম সিল্ক রুটের অন্যতম প্রধান গেটওয়ে। তাই সপ্তম শতকের ইসলামের প্রাথমিক যুগেই সমুদ্রপথের মাধ্যমে বাংলার উপকূলীয় অঞ্চলে ইসলামের বার্তা পৌঁছে যাওয়া ঐতিহাসিক ও ভৌগোলিক বিচারে অধিকতর যৌক্তিক ছিল।
সমুদ্রপথে আরব বণিকদের একাকী ব্যবসা ও ধর্ম প্রচার এক সাথে চালানো সম্ভব ছিল না। তাই বাণিজ্য জাহাজে আসা সুফি-সাধক ও আউলিয়ারাই ছিলেন এই যোগাযোগের মূল বাহক, যাদের বণিকরা আর্থিক পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন। ড. আকবর আলি খানের ‘দ্য ডিসকভারি অব বাংলাদেশ’ অনুযায়ী, ভৌগোলিক কারণে তৎকালীন পূর্ব বাংলার মানুষের সমাজনির্ভরতা ছিল অত্যন্ত কম :
১. পানির উৎস : নদীমাতৃক ও মৌসুমি বৃষ্টিবহুল বাংলায় পানির একক নিয়ন্ত্রিত উৎস না থাকায় কাউকে সমাজপতির মুখাপেী হতে হতো না।
২. বন্যপ্রাণীর আক্রমণ : সুন্দরবন বা পাহাড়ি অঞ্চল বাদে মারাত্মক বণ্যপ্রাণী না থাকায় সম্মিলিত সামাজিক কাঠামোর প্রয়োজন পড়েনি।
৩. বিদেশী আক্রমণ : জালের মতো ছড়িয়ে থাকা নদী-নালা ও বর্ষার প্রকৃতির কারণে হাতি বা অশ্বারোহী বাহিনী নিয়ে সহজে আক্রমণ করা যেত না এবং বর্ষার প্রকৃতিও বাইরের আক্রমণকারীদের বড় বাধা ছিল।
এই তিন কারণে বাংলার মানুষের সমাজনির্ভরতা কম ছিল, যাকে নীহাররঞ্জন রায় ‘সনাতনত্বের প্রতি বাঙালির বিরাগ’ বলে অভিহিত করেছেন।
ঔপনিবেশিক আমলের এ ধারণার অবসান জরুরি যে, নিম্নবর্ণের হিন্দুরা কেবল বর্ণপ্রথার নিপীড়ন থেকে বাঁচতেই দল বেঁধে ইসলাম গ্রহণ করেছিল। আধুনিক ঐতিহাসিক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষণে এ ধারণাটি পুরোপুরি খণ্ডিত হয়েছে; কারণ প্রাচীন বাংলায় ব্রাহ্মণ্যবাদী বা কঠোর বর্ণপ্রথার ব্যাপক কোনো শেকড় ছিল না। এখানকার মানুষ মূলত মহাযান, তান্ত্রিক বৌদ্ধ ধর্ম কিংবা স্থানীয় লোকায়ত সংস্কৃতির অনুসারী হিসেবে নিজস্ব স্বাধীন জীবনধারায় অভ্যস্ত ছিল। সেন রাজাদের আমলেই কেবল বাংলায় কঠোর বর্ণপ্রথা জোরদার করার চেষ্টা করা হয়েছিল; কিন্তু তার আগেই এ অঞ্চলের সাধারণ মানুষ মুক্তধারায় অভ্যস্ত হয়ে উঠেছিল। যেহেতু তথাকথিত ‘নিম্নবর্ণের হিন্দু’ বলে কোনো ব্যাপক শৃঙ্খলিত জনগোষ্ঠী এখানে শেকড় গাড়তে পারেনি, তাই কেবল নিপীড়নের হাত থেকে বাঁচতে ধর্ম পরিবর্তনের ধারণাটি সঠিক নয়; বরং এখানকার মানুষ বৌদ্ধ বা স্বাধীন লোকায়ত ধারার মরমিবাদ ও গুরুবাদের সাথে সুফি দর্শনের এক অদ্ভুত অন্তর্নিহিত সামঞ্জস্য খুঁজে পেয়েছিল। বিশেষ করে তান্ত্রিক বৌদ্ধ ও নাথ সংস্কৃতির দেহতত্ত্বের সাথে সুফি সাধকদের আধ্যাত্মিক মরমিবাদের মিল থাকায় এ অঞ্চলের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছিল। তাছাড়া উপকূলীয় অঞ্চল ও দ্বীপগুলোতে আরব বণিক ও সুফিদের সাথে সরাসরি ও আস্থার সম্পর্কের সুবাদে জাতি-বর্ণের কোনো হিসাব ছাড়াই গভীর সাংস্কৃতিক ও আধ্যাত্মিক মেলবন্ধন তৈরি হয়েছিল। বখতিয়ার খিলজির ১৭ জন অশ্বারোহীর বাংলা জয়ের প্রকৃত রহস্য মূলত এই মনস্তাত্ত্বিক রূপান্তরের মাঝেই নিহিত; কারণ ততদিনে এ অঞ্চলের সাধারণ মানুষের মনোজগৎ প্রচলিত শাসন ও শোষণের কাঠামো থেকে মানসিকভাবে বহুদূরে সরে গিয়েছিল।
সমুদ্রকেন্দ্রিক এই ইতিহাসের সবচেয়ে বড় ভৌগোলিক প্রমাণ দেখা যায় আমাদের উপকূলীয় অঞ্চলগুলোতে। চট্টগ্রাম বন্দর, নোয়াখালী, ভোলা, সন্দ্বীপ এবং আরাকান উপকূল প্রাচীনকাল থেকেই আরব বণিক ও সামুদ্রিক অভিযাত্রীদের প্রধান যাতায়াত ত্রে ছিল। নদী ও সমুদ্রবেষ্টিত এই স্বাধীনচেতা জনপদগুলোতে কোনো কঠোর সামন্তবাদী বা ব্রাহ্মণবাদী নিয়ন্ত্রণ ছিল না। সুফি-বণিকদের ধারাবাহিক যোগাযোগের কারণে প্রজন্ম থেকে প্রজন্মে এখানে ইসলামের বার্তা দ্রুত ছড়িয়ে পড়েছিল। আর ঠিক এ কারণেই পরবর্তী সময়ে এসব অঞ্চল জনমিতির দিক থেকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে রূপ লাভ করেছিল। ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো বঙ্গোপসাগর ও চট্টগ্রাম বন্দরের সামুদ্রিক যোগাযোগ কেবল এ অঞ্চলেই সীমাবদ্ধ ছিল না। এখান থেকেই আরব বণিকদের হাত ধরে দণি-পূর্ব এশিয়াতেও ইসলামের বার্তা পৌঁছেছিল। প্রাচীন ও মধ্যযুগ থেকেই বাংলার সুতি বস্ত্র বা মসলিনের বিশ্বজোড়া খ্যাতি ছিল। আরব ও অন্যান্য দেশের বণিকরা চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে বাংলার এই পণ্য নিয়ে দণি-পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া ও মালয় দ্বীপপুঞ্জে যাতায়াত করতেন। সেখানকার স্থানীয় শাসক ও সাধারণ মানুষ এই মুসলিম বণিকদের সততা ও উচ্চ নৈতিক ব্যবসায়িক আচরণ দ্বারা গভীরভাবে প্রভাবিত হন। কোনো তরবারি বা সামরিক জয় নয়; বরং এই সামুদ্রিক বাণিজ্যের সুবাদে তৈরি হওয়া পারস্পরিক আস্থাই পরবর্তীতে ইন্দোনেশিয়ার জনপদে ইসলামের শান্তিপ্রিয় প্রসারে মূল অনুঘটক হিসেবে কাজ করেছিল।
আজকের দিনে বঙ্গোপসাগর আর কেবল শান্ত জলের কোনো বাণিজ্য পথ নয়। এটি বিশ্ব রাজনীতির এক অন্যতম প্রধান হটস্পট বা ভূরাজনৈতিক কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ভারত-প্যাসিফিক অঞ্চলের কৌশলগত সমীকরণে চীন, ভারত, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য প্রভাবশালী শক্তির ভূরাজনীতিতে এ অঞ্চলটি এখন এক বড় কূটনৈতিক ও অর্থনৈতিক দাবাখেলায় রূপ নিয়েছে। মিয়ানমার থেকে শুরু করে বাংলাদেশের বন্দর অবকাঠামো এবং সমুদ্রপথের নিয়ন্ত্রণ নিয়ে পরাশক্তিগুলোর এই প্রতিযোগিতা প্রমাণ করে, ভৌগোলিক অবস্থানের দিক থেকে এই বঙ্গোপসাগর কতটা মূল্যবান। তবে শত শত বছর আগে যেভাবে বাংলার সমুদ্রবন্দর ও বণিকরা পারস্পরিক আস্থা ও অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে ইতিহাস গড়েছিল, ঠিক তেমনি আজকের দিনেও এই ভূরাজনৈতিক প্রতিযোগিতায় বাংলাদেশের মূল ল্য হওয়া উচিত কৌশলগত ভারসাম্য এবং অর্থনৈতিক কূটনীতি। পরাশক্তিগুলোর টানাপড়েনের মাঝে একটি স্বাধীন জাতিসত্তার দেশ হিসেবে নিজেদের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক স্বার্থ রা করাই এই সমুদ্রের পসরা সাজানো জনপদের সবচেয়ে বড় শিা ও চ্যালেঞ্জ। হ
লেখক : সাবেক সহকারী নৌবাহিনী প্রধান ও 
উপ-উপাচার্য বিইউপি