দুই বন্দর, এক কক্সবাজার : পর্যটন নতুন বাংলাদেশের অর্থনীতি
ads

কক্সবাজার শুধু সমুদ্রসৈকত নয়, কক্সবাজার এখন বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতির দরজা। এক দিকে মহেশখালীর মাতারবাড়ীতে প্রস্তাবিত দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর, অন্য দিকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর। এর সাথে যুক্ত হয়েছে সিটি করপোরেশনে উন্নীত করার সিদ্ধান্ত, ব্লু ইকোনমি বিশ্ববিদ্যালয় আর বঙ্গোপসাগরের বিশাল মৎস্যভাণ্ডার। এসব কিছুকে এক সুতোয় গাঁথতে পারলে বাংলাদেশ উন্নয়নশীল থেকে উন্নত দেশের দিকে এগিয়ে যাবে। এটিই আমাদের মূল লক্ষ্য।
মাতারবাড়ী গভীর বন্দর, যেখানে প্রথমবার মাদার ভেসেল ভিড়বে। এতদিন কর্ণফুলী চ্যানেলের গভীরতা মাত্র ৮ দশমিক ৫ থেকে ১০ মিটার হওয়ায় চট্টগ্রামে গড়ে তিন হাজার টিইইউএসের ছোট জাহাজ ভিড়তে পারত। আমাদের পণ্য সিঙ্গাপুর-কলম্বো হয়ে ঘুরে যেত। সময় লাগত ৪৫ দিন। মাতারবাড়ীতে ১৬ মিটার গভীর চ্যানেল আর আধুনিক টার্মিনাল নিয়ে ২০২৯ সালের মধ্যে চালুর ল্য নিয়ে কাজ চলছে। চালু হলে আট হাজার ২০০ টিইইউএসের জাহাজ আর এক লাখ ডেডওয়েট টনের কার্গো জাহাজ সরাসরি ভিড়তে পারবে, যা চট্টগ্রামের প্রায় চার গুণ। তখন আমেরিকায় পণ্য যাবে ২৩ দিনে। খরচ কমবে, রফতানি বাড়বে, বিদেশী বিনিয়োগ আসবে।
আকাশপথেও অভূতপূর্ব পরিবর্তন আসছে। ২০২৫ সালের ১৩ অক্টোবর কক্সবাজার বিমানবন্দরকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করা হয়। রানওয়ে ছয় হাজার ৭৭৫ ফুট থেকে বাড়িয়ে ৯ হাজার থেকে ১০ হাজার ৭০০ ফুট করা হচ্ছে, যাতে ওয়াইড-বডি বিমান নামতে পারে। কাজ শেষ হওয়ার কথা ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে। তবে সত্য স্বীকার করতে হবে - ঘোষণার ১১ দিনের মাথায় অবকাঠামো পুরো প্রস্তুত না হওয়ায় মর্যাদা স্থগিত হয়। এটি ব্যর্থতা নয়, শিা ধরতে হবে। টার্মিনাল, ইমিগ্রেশন, নিরাপত্তা, হোটেল, সড়ক- সব একসাথে প্রস্তুত হলে কলকাতা, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর থেকে সরাসরি ফাইট আসবে। সমুদ্রবন্দর দিয়ে পণ্য আসবে, বিমানবন্দর দিয়ে মানুষ আসবে- এ দুইয়ের মিলনে সম্পূর্ণ অর্থনীতি।
এবার আসা যাক গভীর সমুদ্রের মাছে- কক্সবাজারের সবচেয়ে বড়; কিন্তু সবচেয়ে অবহেলিত সম্পদে। আমাদের এক্সকুসিভ ইকোনমিক জোন (ইইসি) প্রায় এক লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার। সেখানে আছে ৪৭৫ প্রজাতির সামুদ্রিক মাছ, ৩৬ প্রজাতির চিংড়ি, কাঁকড়া, শামুক, প্রবালসহ অফুরন্ত সম্পদ। কক্সবাজারে প্রায় এক লাখ ৩০ হাজার জেলে ছয় হাজার ট্রলার নিয়ে সমুদ্রে মাছ ধরেন। শুধু এক মৌসুমে এখান থেকে ৪০ হাজার টন ইলিশ সংগ্রহ হয়।
কক্সবাজারের বাঁকখালী নদীর পাড়ে বিএফডিসির মৎস্য অবতরণ কেন্দ্র এখন আধুনিক হচ্ছে। জাইকার অর্থায়নে ২৩২.৮৩ কোটি টাকার প্রকল্পে ২০২৪ থেকে ২০২৭ সালের মধ্যে এর বার্ষিক অবতরণ মতা সাত হাজার টন থেকে বেড়ে ১৪ হাজার টন হবে। বরফ উৎপাদন পাঁচ হাজার থেকে সাড়ে সাত হাজার টন হবে। এতদিন ২০-২৫ শতাংশ মাছ সংরণ আর পরিবহনের অভাবে নষ্ট হতো। নতুন জেটি, কোল্ড স্টোরেজ, হাইজিনিক হ্যান্ডলিং হলে সেই তি কমবে, জেলে ন্যায্য দাম পাবে।
এই মাছ শুধু দেশের চাহিদা মেটায় না, বিদেশেও রফতানি হয়। বাংলাদেশ ২০২৫-২৬ অর্থবছরে ৯৩ হাজার ৫৩০ টন মাছ ও মৎস্যপণ্য রফতানি করে ৫০৪.৫৮ মিলিয়ন ডলার আয় করেছে। সরকারের ল্য ২০৩০ সালের মধ্যে এ আয় এক বিলিয়ন ডলারে নেয়া। আমাদের বাজার ৫২টির বেশি দেশ- ইউরোপ, আমেরিকা, জাপান, চীন, হংকং, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, মধ্যপ্রাচ্য। শুধু শুঁটকি রফতানি থেকে গত পাঁচ বছরে এসেছে ৩৩.৭৩ মিলিয়ন ডলার, যার মধ্যে হংকং একাই ৫.৩০ মিলিয়ন ডলার কিনেছে। নাজিরারটেকে দেশের সবচেয়ে বড় শুঁটকিপল্লীতে প্রতি মৌসুমে ৫০ থেকে ৬০ হাজার টন শুঁটকি হয়, যার বাজারমূল্য ৪০০ কোটি টাকার বেশি। কক্সবাজারের পোপা মাছের শুঁটকি যায় আমেরিকা, হংকং, চীনে- সেখানে স্যুপ, ওষুধ আর কসমেটিকসে ব্যবহার হয়। এ খাতে লাখ লাখ মানুষের কর্মসংস্থান। গভীর সমুদ্রে আধুনিক ট্রলার, কোল্ড চেইন আর প্রক্রিয়াজাতকরণ কারখানা হলে এ আয় কয়েকগুণ বাড়বে।
একইভাবে কক্সবাজারের স্থলজ পণ্যও বিশাল। দেশের ৯৫ শতাংশ লবণ আসে এখান থেকে। প্রায় ৫০ হাজার লবণচাষি আর ১৫ লাখ মানুষের জীবিকা এতে জড়িত। চিংড়ির পোনার ৮০ শতাংশ আসে এখান থেকে। মহেশখালীর মিষ্টি পান যায় সৌদি, দুবাই, পাকিস্তানে। উখিয়ার শোনাপাড়া বাজারে প্রতিদিন দেড় থেকে দুই কোটি টাকার সুপারি কেনাবেচা হয়, যা যায় যুক্তরাজ্য, আরব আমিরাত, কাতারে। এর সাথে আছে শুঁটকি, নারকেল, তরমুজ, মরিচ, মধু, বাঁশ-বেতের কাজ। আর আছে রাখাইন সম্প্রদায়ের তাঁত, ফানুস, কাঠের কাজ, মৃৎশিল্প, যা পর্যটকের কাছে শুধু পণ্য নয়, জীবন্ত ঐতিহ্য। এসব পণ্যকে মাতারবাড়ী বন্দর দিয়ে সরাসরি রফতানি আর পর্যটকদের কাছে অভিজ্ঞতা হিসেবে বিক্রি করতে হবে- লবণ মাঠ দেখা, পান বরজে ঘোরা, রাখাইন পাড়ায় তাঁত বোনা দেখা। এটিই অ্যাগ্রো-ট্যুরিজম আর হেরিটেজ ট্যুরিজম।
পর্যটনের মূল শক্তি ১২০ কিলোমিটার টানা সৈকত, পাহাড়-সমুদ্রের মিতালী। মহেশখালী দ্বীপ, সোনাদিয়া, টেকনাফ-সেন্টমার্টিন আর পাশের বান্দরবানকে নিয়ে সি-টু-হিল সার্কিট বানাতে হবে। পর্যটক দু’দিনের বদলে পাঁচ দিন থাকলে আয় দুই-তিন গুণ বাড়বে।
প্রতিবেশীরা দেখিয়ে দিয়েছে- মালদ্বীপে পর্যটন থেকে আয় জিডিপির ৬৮ শতাংশ, মালয়েশিয়া-ইন্দোনেশিয়া বালি আর লাংকাউই দিয়ে অর্থনীতি বদলে দিয়েছে, ভুটান কম পর্যটক এনেও বেশি আয় করে। আর বাংলাদেশে পর্যটন জিডিপিতে মাত্র ৪ দশমিক ৩ শতাংশ। আমাদের সম্পদ কম নয়, ব্যবস্থাপনা সমস্যা।
এখন সরকারের দুই সিদ্ধান্ত এই ব্যবস্থাপনা বদলে দিতে পারে। প্রথমত, কক্সবাজারকে সিটি করপোরেশন করা- প্রায় ১৬৯ দশমিক ৬৪ বর্গকিলোমিটার, প্রায় ১০ লাখ ৮০ হাজার মানুষ নিয়ে। সিটি করপোরেশন হলে পরিকল্পিত ড্রেনেজ, বর্জ্য, সড়ক, পরিচ্ছন্ন বিচ, পর্যটক তথ্যকেন্দ্র এক কর্তৃপরে অধীনে আসবে। দ্বিতীয়ত, ব্লু ইকোনমি বিশ্ববিদ্যালয় (ইউবিইএসটি)-বিওআরআইয়ের ল্যাব আর গবেষক ব্যবহার করে দ্রুত চালু করা। এখান থেকে সমুদ্রবিজ্ঞান, মৎস্য, অ্যাকুয়াকালচার, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটিতে দ জনশক্তি তৈরি হবে। সিটি করপোরেশন দেবে শহরের কাঠামো, বিশ্ববিদ্যালয় দেবে মানুষের দতা আর দুই বন্দর দেবে অর্থনীতির গতি।
সবশেষে, প্রবাসীরা আমাদের বড় শক্তি। মালয়েশিয়া-মধ্যপ্রাচ্যে থাকা কক্সবাজারের মানুষের অভিজ্ঞতা আর পুঁজি ফিরিয়ে এনে হোটেল, লজিস্টিকস, ফিশ প্রসেসিং, হস্তশিল্পে কাজে লাগাতে হবে। তাই দাবি পরিষ্কার- মাতারবাড়ী ২০২৯ সালের মধ্যে চালু, বিমানবন্দর সত্যিকারের আন্তর্জাতিক করা, সিটি করপোরেশন আর ইউবিইএসটি দ্রুত বাস্তবায়ন, মৎস্য অবতরণ কেন্দ্র আধুনিক করা, পরিবেশ বাঁচিয়ে পর্যটন আর স্থানীয় জেলে, লবণচাষি, পান-সুপারিচাষি, রাখাইন কারিগরকে লাভের প্রথম ভাগীদার করা। তাহলেই কক্সবাজার হবে দণি এশিয়ার সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য, আর বাংলাদেশ এগিয়ে যাবে উন্নত দেশের দিকে। হ
লেখক :  কৃষিবিদ ও ব্যাংকার