
বাংলাদেশের গ্রামগঞ্জে একসময়ে অতিপরিচিত দৃশ্য ছিল ভোরের মক্তব। ফজরের আজানের পর ঘুম থেকে উঠে ছোট ছোট শিশুরা হাতে কায়দা, আমপারা কিংবা পবিত্র কুরআন নিয়ে দলবেঁধে ছুটে যেত মক্তবে। শিকের সামনে সারিবদ্ধভাবে বসে পাঠ নেয়া, শুদ্ধ উচ্চারণে কুরআন পড়ার চেষ্টা আর পাঠ শেষে বাড়ি ফেরার সেই দৃশ্য ছিল আমাদের সামাজিক ও ধর্মীয় জীবনের অবিচ্ছেদ্য অংশ; কিন্তু বর্তমানে নগরজীবনের ব্যস্ততা এবং শিাব্যবস্থার নানা বাস্তবতায় ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যের এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।
মক্তব কেবল আরবি বর্ণমালা শেখা কিংবা পবিত্র কুরআন তিলাওয়াতের জায়গা নয়। এটি শিশুর ধর্মীয় জ্ঞান, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গঠনের প্রাথমিক শিালয়। এখানে শিশুরা কুরআন শিার পাশাপাশি পরিচ্ছন্নতা, নিয়মিত ইবাদত, মা-বাবার প্রতি দায়িত্ববোধ, বড়দের সম্মান, ছোটদের স্নেহ এবং সত্যবাদিতার মতো মৌলিক গুণাবলি সম্পর্কে জানতে পারে।
মক্তবের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সাম্য ও ভ্রাতৃত্বের শিা। একই মসজিদের মেঝেতে ধনী-গরিব, উচ্চবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের শিশুরা পাশাপাশি বসে পাঠ গ্রহণ করে। সেখানে সামাজিক মর্যাদা কিংবা আর্থিক অবস্থানের কোনো পার্থক্য থাকে না। শৈশবেই এই সহাবস্থান শিশুদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে ভূমিকা রাখে।
দুঃখজনক বিষয় হলো- অনেক এলাকায় মক্তবের কার্যক্রম সীমিত হয়ে পড়েছে, কোথাও কোথাও বন্ধও হয়ে গেছে। আবার কোথাও শিার্থী সঙ্কট, উপযুক্ত শিকের অভাব কিংবা অভিভাবকদের অনাগ্রহের কারণে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। অথচ সামান্য উদ্যোগ ও সময়ের সমন্বয়ের মাধ্যমে এই পরিস্থিতির পরিবর্তন সম্ভব।
এ জন্য প্রথমেই প্রতিটি এলাকার মসজিদ কমিটিকে মক্তব পুনরুজ্জীবনে কার্যকর উদ্যোগ নিতে হবে। ইমাম, মুয়াজ্জিন ও যোগ্য শিকদের সমন্বয়ে নিয়মিত পাঠদানের ব্যবস্থা করা যেতে পারে। পাশাপাশি শিশুদের বয়স ও গ্রহণমতা বিবেচনায় সহজ, আনন্দদায়ক এবং যুগোপযোগী পাঠ্যক্রম প্রণয়ন করা প্রয়োজন। শিকদের সম্মানী, উপযুক্ত পরিবেশ এবং অভিভাবকদের সচেতন অংশগ্রহণ নিশ্চিত করাও জরুরি।
মারুফা আক্তার, শিক্ষার্থী, ইসলামিক স্টাডিজ বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
ইন্টারনেট ব্যবহার
ইন্টারনেটের সহজলভ্যতার কারণে কিশোর ও তরুণ প্রজন্মের একটি বড় অংশ এখন অনলাইননির্ভর। পড়াশোনা, বিনোদন ও যোগাযোগ- সবকিছুর কেন্দ্রেই এখন স্মার্টফোন। কিন্তু ডিজিটাল দুনিয়ায় এই অবাধ বিচরণ সবসময় নিরাপদ নয়। সাইবার বুলিং, প্রতারণা, পরিচয় চুরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি তাদের স্বাভাবিক জীবনকে ব্যাহত করছে। বিশেষজ্ঞদের মতে, অনলাইন হয়রানির শিকার হয়ে অনেকে আত্মবিশ্বাস হারাচ্ছে, পড়াশোনায় পিছিয়ে পড়ছে এবং হতাশায় ভুগছে। লজ্জা ও ভয়ের কারণে অনেকে পরিবারের কাছেও বিষয়টি বলতে পারে না, ফলে সমস্যা আরো গভীর হয়।
এই পরিস্থিতিতে কেবল আইন ও শাস্তিই যথেষ্ট নয়। প্রতিটি শিাপ্রতিষ্ঠানে নিয়মিত সাইবার নিরাপত্তা ও সচেতনতামূলক কর্মশালা আয়োজন এবং কাউন্সেলিং সেবা চালু করা জরুরি, যাতে ভুক্তভোগীরা নির্ভয়ে সহায়তা চাইতে পারে। পাশাপাশি অভিভাবকদেরও সন্তানের অনলাইন কার্যক্রম সম্পর্কে সচেতন থাকতে হবে। তাদের সাথে শাসনের বদলে বন্ধুত্বপূর্ণ আলোচনার পরিবেশ গড়ে তুলতে হবে। প্রযুক্তিকে দূরে সরিয়ে রেখে নয়; বরং সচেতন ও দায়িত্বশীলভাবে ব্যবহার করতে শেখানোই এখন সবচেয়ে জরুরি।
মুর্শেদুর রহমান রুপক
শিার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









