বালিকা বধূর হাজারো দোষ
ads

বালিকা বধূর হাজারো দোষ, যুবা বধূর মাত্র একটি। দেশে দারিদ্র্যপীড়িত গ্রামাঞ্চলে এখনো অহরহ বাল্যবিয়ে হচ্ছে। বেশির ভাগ গোপনে। আড়ালে-আবডালে। মেয়েটির যখন পুতুল খেলার সময়। ছোট ছোট হাঁড়িতে বালু দিয়ে ভাত রান্না করে। লতাপাতা দিয়ে সবজি চড়ায়। সাথীদের সাথে স্কুলে, মক্তবে যায়। হঠাৎ একদিন ওই মেয়েটির কানে এলো ‘উঠ ছেরি তোর বিয়া’। সে তো কেবল তার পুতুলের বিয়ে দেয়। সইয়ের পুতুলের সাথে। বিয়ে বলতে তখনো সে বোঝে পুতুলের বিয়ে। 
এলাস (দুঃখ) এখনো দেশের গ্রামাঞ্চলে এমন ধারণাই প্রথিত আছে। কন্যাসন্তান নিছক সংসারের বোঝা। এদের পড়াশোনা করানো সময় ও অর্থের অপচয় মাত্র। এদের পড়িয়ে লাভটা কী! সেই তো পরের বাড়িতে পাঠাতে হবে। তাই যত দ্রুত পাঠানোর ব্যবস্থা করা যায়, তত মঙ্গল। সংসারে অন্তত একজনের ভাতকাপড়ের খরচ কমবে। কিশোরী যখন বধূ হয়ে শ্বশুরবাড়ি যায়, তখন এক ভিন্ন জগৎ দেখে। এতে তার মাথায় আকাশ ভেঙে পড়ে। নতুন পরিবেশ সই নেই, না আছে সাথী। আপন বলতে যেন কেউ নেই। সেকি করুণ দশা। তার মনে তখন ঝড় ওঠে। তাকে যখন রান্নায় যেতে বলা হয়, তখন তার অসহায় অবস্থা। সে তো রান্না জানে না বললেই চলে। জানে শুধু বালুর ভাত রান্না করতে। লতাপাতার সবজি পাকাতে। এখন দেড় কেজি চালের ভাত, নানা পদের মাছ কিছুই তো তার জানা নেই। তাই শাশুড়ি-ননদ সবাই স্বর খিঁচিয়ে বলে, এই মেয়ে তো কিছুই জানে না। কিছু শিখেনি। না পারে সামলাতে কিছু। শ্বশুর-শাশুড়ি, ননদ-ভাসুর দেবর- কেউ তার ওপর খুশি না। হাজারো দোষ কিশোরী বধূটির। আর যুবা বধূর মাত্র একটা দোষ। শাশুড়ি বলে বয়সটা একটু বেশি, বিশ বা বাইশ। তবে সে সব সামলে নিতে পারে। স্কুলের একটা পাস দিছে ভালো করেছে। কলেজেও একটি পাস দিয়েছে। আরো একটি পাস নাকি দেবে। বউয়ের সাথে সে কারণে কম কথা বলি, যদি ভুলভাল কিছু বলি, লজ্জা পাবো। এই হচ্ছেন যুবা বধূ।
আসুন এবার মূল কথায়। বাংলাদেশে বাল্যবিয়ে বহু পুরনো একটি সামাজিক সমস্যা বা ব্যাধি। শিা, আর্থসামাজিক সচেতনতায় সামান্য কিছু অগ্রগতি সত্ত্বেও দেশের বিপুলসংখ্যক কিশোরী বা মেয়েশিশুকে বিয়েবন্ধনে আবদ্ধ হয়তে হয়। বাল্যবিয়ে শুধু একটি মেয়ের ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে না, এটি তার শিা, স্বাস্থ্য, মানসিক বিকাশ এবং ভবিষ্যৎ প্রজন্মের জীবনমানও প্রভাবিত করে। বিশেষ করে দারিদ্র্য, সামাজিক নিরাপত্তাহীনতা, প্রচলিত কুসংস্কার এবং নারীর প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি এই সমস্যাকে দীর্ঘস্থায়ী করে তুলেছে। সমাজ এখনো এমন সমস্যা থেকে বেরোতে পারিনি।
দুর্ভাগ্য হলেও সত্য, বাংলাদেশে বাল্যবিয়ে প্রতিরোধে আইন-কানুন, সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচিও আছে। তবে বাস্তবতা হলো- আইনি নিষেধাজ্ঞা ও সচেতনতামূলক কার্যক্রম শুধু কিতাবে আছে। চর্চা খুব একটা নেই। পাশাপাশি সমাজের প্রচলিত দৃষ্টিভঙ্গিতে কাক্সিক্ষত পরিবর্তন কখন আসবে কেউ জানে না। ফলে বাল্যবিয়ের হার কমানোর েেত্র সামান্য অগ্রগতি থাকলেও সমস্যাটি এখনো উদ্বেগজনক পর্যায়ে আছে।
দেশে বাল্যবিয়ের সর্বশেষ পরিসংখ্যান পাওয়া গেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও জাতিসঙ্ঘ শিশু তহবিল (ইউনিসেফ) পরিচালিত বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর কাস্টার সার্ভে ২০২৫-এর প্রতিবেদনে। ২০২৫ সালের নভেম্বরে প্রকাশিত এই জরিপের তথ্যমতে, ১৩ দশমিক ৪ শতাংশ বালিকার ১৫ বছরের আগে বিয়ে হয়ে যায়। ৩৮ দশমিক ৯ শতাংশ ১৫-১৯ বছর বয়সী মেয়েদের মধ্যে বিয়ে হয়। এ পরিসংখ্যান থেকে সহজে বোধগম্য হয় যে, বিপুলসংখ্যক মেয়েশিশুর অল্প বয়সে বিয়ে হয়ে যায়। 
পরিবারের আর্থিক অবস্থার সাথে বাল্যবিয়ের একটি উল্লেখযোগ্য সম্পর্ক আছে। জরিপে দেখা গেছে, দরিদ্রতম পরিবারের নারীদের মধ্যে ১৮ বছরের নিচে বিয়ের হার ৬৫ শতাংশ। বিপরীতে, সবচেয়ে সচ্ছল পরিবারে এই হার ৪২ শতাংশ। অর্থাৎ, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারে মেয়েদের অল্প বয়সে বিয়ে দেয়ার প্রবণতা বেশি। এমন সব সমস্যা সমাধানে সমাজের উৎবেগ উৎকণ্ঠা কোথায়! কবে এর বিহিত ব্যবস্থা হবে। তার কোনো পথনকশা কি আছে?
শিার স্তর যত বাড়ে, বাল্যবিয়ের প্রবণতা সাধারণত তত কমে। জরিপে দেখা গেছে, উচ্চশিা গ্রহণকারী নারীদের মধ্যে ১৮ বছরের আগে বিয়ের হার ১৩ শতাংশ। বিপরীতে, প্রাথমিক বা এর কম শিতি নারীদের বেলায় এই হার অনেক বেশি। ফলে মেয়েদের শিার সুযোগ নিশ্চিত করা বাল্যবিয়ে প্রতিরোধের অন্যতম কার্যকর উপায়। এ নিয়ে সমাজে ও সংসারে বোধবিবেচনা অপরিহার্য।
আর্থসামাজিক অগ্রগতির জন্য বাল্যবিয়ে কমিয়ে আনতে মেয়েশিশুদের শিক্ষা নিশ্চিত করার একটি টেকসই উপায় বাতলাতে হবে আমাদের। তবে শর্ত একটা- এ জন্য শহর ও গ্রামের মধ্যে অর্থনৈতিক, সামাজিক যে বৈষম্য আছে, সেখানে অবশ্যই সামঞ্জস্য আনতে হবে। এ ধারণা বিদ্যমান সংবিধানে লিখিত আছে। তা এখনো অনুসরণ করা হয় না। বাংলাদেশে বাল্যবিয়ের পেছনে একাধিক সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কারণ কাজ করে। এর মধ্যে দারিদ্র্য অন্যতম বলে সমাজবিজ্ঞানীদের অভিমত। দরিদ্র পরিবারের অনেক অভিভাবক মনে করেন, মেয়েকে অল্প বয়সে বিয়ে দিলে তার ভরণপোষণের দায়িত্ব কমবে। বিয়ের বয়স বাড়লে যৌতুকের পরিমাণ বেড়ে যেতে পারে- এমন ধারণাও অনেক পরিবারকে দ্রুত বিয়ের সিদ্ধান্ত নিতে প্রভাবিত করে।
দ্বিতীয়ত, সামাজিক নিরাপত্তাহীনতা, মেয়েদের প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি বাল্যবিয়ের আরেকটি অন্যতম কারণ। অনেক অভিভাবক মেয়ের নিরাপত্তা, হয়রানি কিংবা সামাজিক সম্মানহানির আশঙ্কায় অল্প বয়সে বিয়ে দিয়ে দেন। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে মেয়েদের চলাচল, শিক্ষা ও সামাজিক অংশগ্রহণের সুযোগ সীমিত থাকায় এই প্রবণতা বেশি দেখা যায়। বখাটেরা মেয়েদের উত্ত্যক্ত করে।
তৃতীয়ত, শিক্ষার অভাব ও ঝরে পড়ার প্রবণতা বাল্যবিয়েকে ত্বরান্বিত করে। কোনো মেয়ে মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা বন্ধ করে দিতে বাধ্য হয়। তাই পরিবারের কাছে অনেকসময় বিয়ে দেয়া ভবিষ্যতের একমাত্র পথ হিসেবে বিবেচিত হয়। পাশাপাশি বাল্যবিয়ের স্বাস্থ্যগত ও সামাজিক ক্ষতি সম্পর্কে অভিভাবকদের অজ্ঞতাও এই সমস্যাকে জিইয়ে রাখছে। অথচ সমাজ ও সরকার এসব কারণের দিকে খুব একটা তাকায় না। এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগ, নদীভাঙন, বন্যা, ঘূর্ণিঝড় এবং জলবায়ু পরিবর্তনে বাস্তুচ্যুত ও অর্থনৈতিকভাবে বিপর্যস্ত পরিবারগুলোতে বাল্যবিয়ের ঝুঁকি বেড়ে যায়। এসব পরিস্থিতিতে মেয়েদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন অভিভাবক অনেকসময় তাড়াহুড়ো করে নাবালিকা মেয়ের বিয়ের সিদ্ধান্ত নেন। 
দারিদ্র্যনিপীড়িত পরিবারের কন্যাশিশুদের সমস্যা বহুবিধ। তারা শিক্ষা, দক্ষতা অর্জন ও ভালো কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত। এভাবে একটি মেয়ের ব্যক্তিগত সম্ভাবনা নষ্ট হওয়ার পাশাপাশি দেশের মানবসম্পদ উন্নয়নও বাধাগ্রস্ত হচ্ছে। অল্প বয়সে গর্ভধারণ ও সন্তান জন্মদান কিশোরীদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। অপরিণত শারীরিক অবস্থায় গর্ভধারণে রক্তস্বল্পতা, অপুষ্টি, গর্ভকালীন জটিলতা, প্রসবকালীন সমস্যা এবং মাতৃমৃত্যুর ঝুঁকি বাড়তে পারে। একই সাথে নবজাতকের কম ওজন, অপরিণত জন্ম এবং শিশুমৃত্যুর আশঙ্কাও বেড়ে যায়। এতে দেশের সুস্থ জনশক্তির বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে।
শৈশব ও কৈশোর একজন মানুষের জীবনে মানসিক বিকাশের গুরুত্বপূর্ণ পর্ব। এ সময় বিয়ের মাধ্যমে সংসার ও পারিবারিক দায়িত্ব চাপিয়ে দিলে কিশোরীরা মানসিক চাপে পড়ে। স্বামীর সাথে বয়সের ব্যবধান, নতুন পরিবেশ, সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতার অভাব এবং পারিবারিক নির্যাতনের শিকার হওয়ার আশঙ্কা তাদের মধ্যে উদ্বেগ, বিষণœতা ও অসহায়ত্ব তৈরি করতে পারে। 
অল্প বয়সে বিয়ে হওয়া মেয়েরা অনেক েেত্র নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকে না। ফলে তারা স্বামীর পরিবারে নির্যাতন, অবহেলা, যৌতুকের চাপ এবং সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতার অভাবে বঞ্চনার শিকার হয়। নিজের জীবন, শিা, সন্তান জন্মদান কিংবা চিকিৎসার বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়ার মতাও সীমিত হয়ে পড়ে।
বাল্যবিয়ের ফলে মেয়েদের শিা ও কর্মসংস্থানের সুযোগ কমে যায়। তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে না। পরবর্তী সময়ে তাদের সন্তানদের শিা, পুষ্টি ও স্বাস্থ্যসেবাও পর্যাপ্তভাবে নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। এতে করে এক প্রজন্মের দারিদ্র্য পরবর্তী প্রজন্মের মধ্যেও ছড়িয়ে পড়ে।
দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। নারীদের শিা, দতা ও কর্মসংস্থান নিশ্চিত না হলে দেশের সামগ্রিক উৎপাদনশীলতা ও অর্থনৈতিক অগ্রগতি ব্যাহত হতে বাধ্য। বাল্যবিয়ে নারীদের শ্রমবাজারে প্রবেশের সুযোগ কমিয়ে দেয়। জাতীয় উন্নয়নের জন্য প্রয়োজনীয় মানবসম্পদের পূর্ণ ব্যবহার বাধাগ্রস্ত করে। তাই বাল্যবিয়েজনিত সমস্যাকে বিচ্ছিন্ন করে ভাবা ঠিক নয়। দেশের বিধিবিধান, সামাজিক মূল্যবোধ ও রাষ্ট্রব্যবস্থা পুরোপরি কার্যকর আছে বলা হয়। তবু আমাদের সমাজে সামাজিক ব্যাধি বাল্যবিয়ে রোধে সামান্য উন্নতি হলেও এটি এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। বলা বাহুল্য, বাল্যবিয়ের সুষ্ঠু সমাধান শুধু আইন নয়; পাশাপাশি শিক্ষা, অর্থনৈতিক অগ্রগতি, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। সামাজিক এই ব্যাধির উপশমে কার্যকর পদক্ষেপ জরুরি বৈকি। হ
 লেখক : সম্পাদক, নয়া দিগন্ত
ndigantababar@gmail.com