মাধবীলতা কী
ads

 

ছোট্ট বন্ধুরা, 
তোমরা অনেক ফুলের নাম জানো; দেখেছ অনেক ফুল। মাধবীলতা ফুল দেখেছ কি?
এটি একটি কুণ্ডলাকৃতির স্থূলকায় গুচ্ছবদ্ধ ফুল। লতানো গাছে ফুটে থাকা মাধবীলতা বড়ই সুন্দর। এর সৌরভ কিছুটা উগ্র। উদ্যান-শৈলীতে মাধবীলতার আবেদন অসামান্য। সারা বছরই এ ফুল ফোটে। এবার ছবি দেখো এবং মজা করো।  মাধবীলতার লতানো গাছ, এর ফুলের রঙ ও গন্ধ সম্পর্কে বন্ধুদের সাথে আলাপ করতে পারো। ইচ্ছে করলে অবসরে আঁকতেও পারো।