
‘পাউডার পাফ’ অতি আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন একটি ফুলের নাম; দেখতে অনেকটা মানুষের মুখমণ্ডলে মেকআপ করার পাউডার পাফের মতো গোল ও তুলতুলে নরম। হয়তো এ কারণেই ফুলটির এমন নাম হয়েছে।
এ ফুল সাধারণত টকটকে লাল, গাঢ় গোলাপি, সাদা প্রভৃতি রঙের হয়ে থাকে। শীতকাল ও এর কিছু আগে-পরে (নভেম্বর-মে) এ ফুল বেশি ফোটে। পোকামাকড়, রোগবালাই এ ফুলের তেমন তি করতে পারে না। তবে মাকড়-জাতীয় কিছু পোকামাকড় এর গাছ ও ফুল-ফলের কিছুটা তি করে। সারাবিশ্বে এ ফুলের প্রজাতি সংখ্যা প্রায় ১৬০টি। সবচেয়ে জনপ্রিয় এবং বহু দৃশ্যমান প্রজাতিটি হলো লাল পাউডার পাফ (Red Powder Puff)।
এ ফুল ফোটার আগে এর কুঁড়িগুলোকে দেখা যায় কিছুটা ছোট স্ট্রবেরির মতো। গোলাপি পাউডার পাফ (Pink Powder Puff) ফুল বেশ নরম হয়।
আকারে কিছুটা ছোট ও ঘন হয় এ গাছের পাতা। আর সুরিনাম পাউডার পাফ Surinam Powder Puff- এর গঠন খুবই সুন্দর। এর ভেতরে ও নিচের অংশ সাদা এবং বাইরে ও উপরের দিকটা উজ্জ্বল গোলাপি। সাদা পাউডার পাফ (White Powder Puff) লাল পাউডার পাফেরই বিশেষ জাত। এটি ধবধবে সাদা।
এ ফুলে নেই কোনো ঘ্রাণ বা সুবাস। তার পরও এর সৌন্দর্যের প্রতিই ফুলপ্রেমীরা বেশি আকৃষ্ট হন। অবাক বিষয়, এ ফুলে নেই কোনো পাপড়ি; এমনকি এ ফুল গাছে নেই পৃথক কোনো পুরুষ বা স্ত্রী ফুল। কারণ এ ফুল উভলিঙ্গ। এর প্রতিটি ফুলেই পুরুষ অংশ বা পুংকেশর এবং স্ত্রী অংশ বা গর্ভকেশর একসাথে অবস্থান করে। তাই একই ফুলে নিজের পরাগায়ণ নিজেই ঘটায়। ফুল বড় হলে এগুলো থেকে তৈরি হয় সিমের মতো বীজবাহী ফল। পাউডার পাফের তুলতুলে বলের মতো অংশটি অগণিত লম্বা পুংকেশরের সমষ্টি। এর মাথায় থাকে পরাগরেণু। পুংকেশরগুলোর একেবারে মাঝখানে মাত্র একটি সূক্ষ্ম ও লম্বা সুতার মতো চিকন অংশই স্ত্রী অঙ্গ বা গর্ভদণ্ড। পরাগায়ণ সঠিক হলে পরবর্তীতে ফলে রূপান্তরিত হয় এ অংশটি।
মৌমাছি ও প্রজাপতিরা এ ফুলে বসে এর মিষ্টি রস ও মধু খায়।
১০-১২ মাস বয়সী গাছ ভালো যতœ পেলে ফুল ফোটে ৬-৭ মাসেই। ফুল দিনে ফোটে ৮-১০ ঘণ্টা সৌন্দর্য বিলায়।
এ ফুলের আদি নিবাস বলিভিয়া, ব্রাজিল, সুরিনামসহ বিশ্বের উষ্ণমণ্ডলীয় অঞ্চলগুলো। বিদেশী এ ফুল কয়েক বছর যাবত বাংলাদেশেও কম-বেশি প্রায় সব জায়গায় দেখা যাচ্ছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









