বিধিলিপি
ads

(গত দিনের পর)
চোখে জ্বলে অগ্নিবাণ। একবার সুযোগ পেলে তোমাকে সে চোখের বাণে বিদ্ধ করে মেরে ফেলবে। 
তারপর তার জিহ্বার আগুনে জ্বালিয়ে রান্না করে খাবে তোমাকে। খবরদার! তুমি কোথায় থাকো, কোথা থেকে এসেছ, কী করোÑ এসব কোনো কিছুই বলবে না তাকে। সেই ড্রাগন কন্যা তোমার মুখ থেকে কথা বের করতে না পারলে তার জিহ্বা কিংবা তার চোখ কোনো তি করতে পারবে না।
তার কথামতো তুমি ড্রাগন কন্যার মাথার চুলগুলো প্রথমে বিলি কেটে দেবে। চিরুনি দিয়ে আঁচড়িয়ে দেবে। আর তখনই তুমি দেখতে পাবে সেই চুলেরগাছি! তুমি অবাক হয়ে দেখবে, তার মাথায় এ যেন ভিন্ন রকমের একগাছি চুল। পতেং ঘুড়ির সুতার মতো মোটা, কাচের মতো স্বচ্ছ কিন্তু রক্তের মতো লাল। ওই চুলের গায়ে তুমি তোমার নিজের প্রতিচ্ছবিও দেখতে পাবে।  
(চলবে)