
চট্টগ্রামের পটিয়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখার প্রধান ফটকের উপরে দেয়ালের কার্নিশে ককটেল নিক্ষেপ করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। এতে আগুন লাগলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
শনিবার (২৮ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের পিংলা এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতা পেয়েছে।
গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, শনিবার ভোর ৫টার দিকে কাশিয়াইশের পিংলা এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখার প্রধান ফটকের উপরে দেয়ালের কার্নিশে কয়েকজন মুখোশধারী সন্ত্রাসী ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পটিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









