
একচল্লিশ.
তার প্রতিটি কথাই যেন উচ্চমার্গের কবিতা। প্রায়ই ফুলবানুদের রুমে এসে আড্ডা দেয়। ফুলবানু আর সাদিয়াকে খুব পছন্দ করে। তাদের সাথে তার অল্প দিনেই মধুর সম্পর্ক গড়ে উঠেছে। সেদিন সাদিয়াকে বলল, আমরা সবাই পরীক্ষার হলে আছি। বেহুদা কাজে সময় নষ্ট করার সময় আমাদের নেই। ইসলামের শিক্ষাকে ধারণ করবে। যা সুন্দর তা-ই ইসলাম। গায়ে সবসময় ইসলামের শাল জড়িয়ে রাখবে। জীবন সহজ-সরল হবে। সুন্দর হবে। Neuenheimer Feld (নয়েনহাইমার ফেল্ড) এলাকার F ৩৭০/৩৭১ হলে থাকে ফুলবানু আর সাদিয়া। দিন শেষে যখন তারা রুমে ফেরে তাদের বিশেষ জগৎ তৈরি হয়। তারা নিজেদের মধ্যে কোনো কিছু গোপন করে না। একজন আরেক জনের কাছে খোলা বইয়ের মতো। লেখাপড়ার ব্যাপারে তারা খুব মনোযোগী। জার্মান ভাষার ওপর তাদের কাস শুরু হয়ে গেছে। সাদিয়াদের কাস নিয়েছেন ড. জর্জ ফিলিপ। তিনি খুব আন্তরিক এবং মানবিক মানুষ। তিনি বললেন, তোমরা অনেকে অনেক দেশ থেকে এসেছ।
(চলবে)
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









