এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথম পত্র
ads

মো. সুজাউদ দৌলা
সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

সুপ্রিয় ২০২৭ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের বাংলা প্রথম  পত্রের  ‘গল্প: প্রত্যুপকার’ থেকে আরো ৭টি ‘জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করা হলো।

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: আশ্রয়দাতা আলী ইবনে আব্বাসকে কীভাবে সাহায্য করেছিলেন?
উত্তর: আশ্রয়দাতা আলী ইবনে আব্বাসকে  প্রাণরক্ষা করে ও আশ্রয় দিয়ে সাহায্য করেছিলেন।
প্রশ্ন: খলিফা আশ্রয়দাতার প্রতি তার ভুলের জন্য কী করেন?
উত্তর: খলিফা আশ্রয়দাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাকে পুরস্কৃত করেন।
প্রশ্ন: খলিফা আশ্রয়দাতার প্রকৃত পরিচয় কীভাবে জানতে পারেন?
উত্তর: আলী ইবনে আব্বাসের বক্তব্য থেকে খলিফা আশ্রয়দাতার প্রকৃত পরিচয় জানতে পারেন।
প্রশ্ন: আশ্রয়দাতার বিদায়ের সময় খলিফা কী অনুভব করেন?
উত্তর: আশ্রয়দাতার বিদায়ের সময় খলিফা সন্তুষ্টি ও প্রীতি প্রকাশ করেন। 
প্রশ্ন: বাগদাদ কোন খলিফার সময় শ্রেষ্ঠ নগরীতে পরিণত হয়?
উত্তর: খলিফা হারুনর রশীদের সময় বাগদাদ শ্রেষ্ঠ নগরীতে পরিণত হয়।
প্রশ্ন: ‘প্রত্যুপকার’ রচনাটি কোন গ্রন্থ থেকে সংকলিত?
উত্তর: ‘প্রত্যুপকার’ রচনাটি ‘আখ্যানমঞ্জরী’ গ্রন্থ থেকে সংকলিত।
প্রশ্ন: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ‘আখ্যানমঞ্জরী’ রচনা করেন কত সালে?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ‘আখ্যানমঞ্জরী’ রচনা করেন ১৮৬৮ সালে।