পঞ্চম শ্রেণী ও প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতি : বিজ্ঞান
পঞ্চম শ্রেণী ও প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতি : বিজ্ঞান।
ads

পিয়ারা আক্তার 
সাবেক শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফকিরেরপুল, ঢাকা
সুপ্রিয় পঞ্চম শ্রেণী ও প্রাথমিক বৃত্তি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘পঞ্চম অধ্যায়: পদার্থের গঠন’ থেকে  ১টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
প্রশ্ন:  নিচের প্রশ্নগুলোর সঠিক উত্তরটি লেখ।
১. নিচের কোনটি যান্ত্রিক শক্তি?
ক. বায়ুপ্রবাহ খ. জ্বালানি তেল
গ. চুলার আগুন ঘ. খাবার
উত্তর: ক. বায়ুপ্রবাহ।
২. উদ্ভিদ খাদ্য তৈরি করতে নিচের কোন শক্তি ব্যবহার করে?
ক. শব্দ  খ. আলো
গ. তাপ  ঘ. বিদ্যুৎ
উত্তর: খ. আলো।
৩. পর্বত আরোহীদের জন্য ব্যবহৃত সিলিন্ডারে কোন গ্যাস সরবরাহ করা হয়?
ক. অক্সিজেন খ. হাইড্রোজেন
গ. মিথেন  ঘ. নাইট্রোজেন
উত্তর: ক. অক্সিজেন।
৪. খাদ্যে নিচের কোন শক্তি থাকে?
ক. আলোক শক্তি খ. তাপ শক্তি
গ. যান্ত্রিক শক্তি ঘ. রাসায়নিক শক্তি
উত্তর: ঘ. রাসায়নিক শক্তি।
৫. খাদ্যের রাসায়নিক শক্তি কোন শক্তিতে রূপান্তরের ফলে আমরা দৌড়াতে পারি?
ক. বিদ্যুৎ শক্তিতে খ. যান্ত্রিক শক্তিতে
গ. শব্দ শক্তিতে 
ঘ. আলোক শক্তিতে
উত্তর: খ. যান্ত্রিক শক্তিতে।