
চল্লিশ.
লাইব্রেরি, ল্যাব, ক্যাম্পাস ঘুরিয়ে দেখিয়েছে। তাদের সবচেয়ে ভালো লেগেছে আইস ব্রেকিং ইভেন্টটা। এর মাধ্যমে সবার সাথে সবার পরিচয় করিয়ে দেওয়া হয়।
অল্প দিনের মধ্যেই তাদের বেশ কিছু বান্ধবী জুটে গেছে। আন্না মুলার জার্মানির স্থানীয় ছাত্রী। তাকে ফুলবানুর খুব ভালো লেগেছে। সে খুব মিশুক এবং কৌতূহলী। বাংলাদেশ নিয়ে অনেক কিছু জানতে চায়। তার হাসিটা খুব সুন্দর। তার হাসিতে যেন শত-সহ¯্র গোলাপ ফোটে। খুব সহজে মানুষকে আপন করে নেয়। তার মধ্যে কোনো অহঙ্কার নেই। খুব উচ্ছল। অনেক মেধাবী। ইউকি তানাকা জাপান থেকে এসেছে। সে-ও খুব মেধাবী। তবে একটু চাপা স্বভাবের। তাদের মধ্যে স্পেনের মারিয়া সেনচেজ খুব লম্বা। সে হাসলেও ভালো লাগে, বেজার থাকলেও ভালো লাগে। মিশরের মেহরিন আলভি খুবই পর্দানশিন। মিষ্টিভাষিণী। তার চাল-চলনে আভিজাত্যের ছাপ। সে বেপরোয়া নয়; মার্জিত। ফুলবানুদের পাশের রুমে থাকে। তাকেও ফুলবানুর খুব পছন্দ। খুব সুন্দর করে কথা বলে। (চলবে)
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









