
পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
শাপলা চত্বরে রক্ত ঝরানো ও দাঁড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার। তিনি বলেন, আলেম-ওলামা ও ছাত্রজনতার ওপর গুলি চালানোদের এ দেশের মানুষ কখনো মেনে নেবে না।
গতকাল দক্ষিণ এশিয়ার অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার ৮৭তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম ৩৬ জুলাই আন্দোলনে মাদরাসার শিক্ষার্থীদের ভূমিকা স্মরণ করে বলেন, মাদরাসার ছাত্ররা মাঠে নামার পরই হাসিনার পতন হয়েছিল। ফ্যাসিবাদের পতনে তাদের ভূমিকা অনস্বীকার্য।
মাদরাসার মহাপরিচালক একরামুল হক ওদুদীর সভাপতিত্বে সম্মেলনে বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো: ইদ্রিস মিয়া ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবুনগরীসহ দেশবরেণ্য আলেমরা বক্তব্য দেন।
দুই দিনব্যাপী সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে সাবেক শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। শুক্রবার বাদ আসর আখেরি মুনাজাতের মধ্য দিয়ে সম্মেলন শেষ হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









