
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শিবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আবুল বাশারের ছেলে আশরাফ হোসেন রাজু (৫৭) গতকাল শুক্রবার বিকেলে হৃদরোগ আক্রান্ত হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ইন্তেকাল করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার সকালে কনিকাড়া কবরস্থান মাঠে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান ও সাবেক জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









