
গ্রাহকদের সাথে আনন্দ, ভালোবাসা ও আন্তরিকতার বন্ধন আরো দৃঢ় করতে ঢাকার খিলগাঁওয়ে ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে জনপ্রিয় মডেস্ট ফ্যাশন ব্র্যান্ড আবায়া অ্যান্ড গাউন। শুক্রবার ব্র্যান্ডটির খিলগাঁও আউটলেটে অনুষ্ঠিত হয় ‘আবায়া অ্যান্ড গাউন বিয়ে উৎসব’ যা ছিল কেনাকাটার পাশাপাশি আনন্দ, উৎসব ও স্মৃতিময় মুহূর্ত ভাগ করে নেয়ার এক বিশেষ আয়োজন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিয়ের মঞ্চের আদলে সাজানো মনোরম ডেকোরেশন ও ফটো কর্নার, যেখানে অতিথিরা নিজেদের পছন্দমতো সাজে ছবি তুলে উপভোগ করেন এক ভিন্নধর্মী অভিজ্ঞতা। বিয়ের বাড়ির আবহে বর পক্ষ ও কনে পক্ষের মজার আনুষ্ঠানিকতা, গেট ধরা, মিষ্টিমুখ এবং অতিথিদের জন্য বিরিয়ানির আপ্যায়ন অনুষ্ঠানটিকে করে তোলে আরো প্রাণবন্ত ও আনন্দময়। আবায়া অ্যান্ড গাউনের এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল গ্রাহকদের শুধু পণ্য নয়, বরং একটি সুন্দর অভিজ্ঞতা, আন্তরিক আতিথেয়তা ও স্মরণীয় মুহূর্ত উপহার দেয়া। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









