জমঈয়ত আহলে হাদিসের আন্তর্জাতিক সম্মেলন সমাপ্ত
সাভারে জমঈয়তে আহলে হাদিসের সম্মেলনে বক্তব্য রাখেন মো: শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি : নয়া দিগন্ত।
ads

সাভার( ঢাকা) সংবাদদাতা 
‘তাওহিদ ও সুন্নাহর অনুসরণই মুসলিম উম্মাহর ঐক্যের ভিত্তি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার সাভারের আশুলিয়ার বাইপাইলে অবস্থিত বাংলাদেশ জমঈয়ত ক্যাম্পাসে এ ‘আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন-২০২৬ সমাপ্ত হয়েছে। গতকাল শুক্রবার দ্বিতীয় দিন প্রথম অধিবেশন শেষে জুমার জামায়াতে নামে মুসল্লির ঢল।  খুতবাহ প্রদান করেন কুয়েতের ইসলামী শিক্ষা অধিদফতরের প্রধান গবেষক, আয়েশা আল-মিহরী মসজিদের ইমাম ও খতিব শাইখ ড. মুহাম্মদ হিশাম ত্বহিরী। প্রভাতকালীন অধিবেশনে গেস্ট অব অনার ছিলেন পাবনা-৫ আসনের জাতীয় সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের উপদেষ্টা মো: শামছুর রহমান শিমুল বিশ্বাস। দ্বিতীয় দিন বিদেশী অতিথিদের মধ্যে ছিলেন সৌদি আরবের রাজধানী রিয়াদের ইসলামিক সেন্টারের দাঈ শাইখ সাইয়্যেদ তাওসীফুর রহমান রাশেদী, মারকাযী জমঈয়তে আহলে হাদীস পাকিস্তানের নায়েবে আমির শাইখ ড. আব্দুল গফুর রাশেদ, ইন্দোনেশিয়ার দারুল ঈমান ফাউন্ডেশনের পরিচালক শাইখ মুহাম্মদ এলভী শাম বিন শামসী, মারকাযী জমঈয়তে আহলে হাদীস পাকিস্তানের কোষাধ্যক্ষ শাইখ আফজাল মুহাম্মদ ফায়সাল, রিয়াদের আমিরা শাহাত বিনতে সৌদ জামে মসজিদের দাঈ ও সাবেক ইমাম শাইখ আহমাদ বিন সাঈদ আতিয়্যাহ (ফিলিস্তিন), সৈয়দ সিরাজুদ্দীন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা শাইখ আমির ফিকরী বিন মুহাম্মদ শাকুর, টেংকু সৈয়দ সিরাজুদ্দীন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেন্টার অফ অ্যাপ্লায়েড সুন্নাহর পরিচালক শাইখ মুহাম্মদ রাসফান সাজ্জারিন বিন মুহাম্মদ সোফি, নেপালের মারকাযী জমঈয়তে আহলে হাদীস ডেপুটি নাজিম শাইখ জামাল আহমাদ মিয়া শাহ সিরাজী সালাফী ঝাণ্ডানগরী, ভারতের জনপ্রিয় আলোচক ও মিডিয়া ব্যক্তিত্ব ব্রাদার রাহুল হুসাইন (রুহুল আমীন), ইহইয়াউত তুরাছ, উত্তরা আঞ্চলিক অফিসের সাবেক ডাইরেক্টর শাইখ আব্বাস বিন ইবরাহীম (সুদান)। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের উপদেষ্টা ও পদ্মা গ্রুপের চেয়ারম্যান মো: আলতাফ হোসেন, সহসভাপতি ও ডিসেন্ট পেস্ট্রি শপের স্বত্বাধিকারী মুহাম্মদ জাকির হোসেন প্রমুখ।