সোনার ফসল
ads


মীর ফয়সাল নোমান 
গ্রামে জমিদার নিতায় রায় এক কৃষককে বলল, কি রে তোর ফসলের কি খবর, আমার টাকা তুই কবে দিবি। গরিব কৃষক রফিক বলল, জমিদার মশায়, ফসল পাকা শুরু করেছে, ভালো দাম পেলেই তা বিক্রি করে আপনাকে টাকা দিয়ে দেবো। জমিদার হা হা করে হাসল। হেসে বলল, তুই দিবি আমাকে টাকা। তোর মুরুদ আমার জানা আছে। তোর কি সেই বয়স আছে। তোর যদি তিন মেয়ে না থেকে ছেলে থাকত, তাহলে তুই আমার টাকা পরিশোধ করতে পারতি। দেখ কি করবি। টাকা আমি সঠিক সময় না পেলে কিন্তু তোর জমি নিয়ে নেবো। তখন রফিক বলল, আপনার যেটা ভালো মনে হয়, সেটাই করেন। ঠিক আছে মনে থাকে জেনো। এর মধ্যে হঠাৎ করে রফিক খুব অসুস্থ হয়ে গেল। যেকোনো সময় বেশি বৃষ্টি হয়ে ফসল নষ্ট হয়ে যেতে পারে। গরিব কৃষক এটা ভেবে খুব চিন্তত হয়ে পড়লেন। তখন তার তিন মেয়ে বলল, বাবা, আমরা থাকতে তুমি চিন্তা করো কেন। আমরা সব ধান কেটে ফেলব। তখন রফিক বলল, তোরা পারবি না মা। এটা অনেক পরিশ্রম কাজ, যত পরিশ্রম হক তোমার কাস্তেটা দাও, সেই কাস্তে নিয়ে তিন মেয়ে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত সব ধান কেটে ফেলল। তার বাবার শরীরটা একটু ভালো মনে হচ্ছিল।  বাবা চলো তাড়াতাড়ি ধান মারাই করে সেই ধান বিক্রি করে অনেক টাকা পেল এবং জমিদার যখন টাকা নিতে এলো। তার সব পাওনা পরিশোধ করে দিলো। জমিদার জিঙ্গেস করল তুই এত তাড়াতাড়ি জমির সব ফসল কিভাবে কাটলি।  জমিদার বলছে, তোর তিন মেয়ে এই কাজ করেছে। জি হুজুর, আমার তিন মেয়ে করেছে। তখন জমিদার আর কোনো কথা বলল না। সে একটাই কথা বলল, তুই তোর মেয়েকে সত্যিকার মানুষ হিসেবে তৈরি করছিস।হ