আরো প্রযুক্তি বিভ্রাটের শঙ্কা মার্কিন গোয়েন্দা প্রধানের
ads

 বিজনেস স্ট্যান্ডার্ড

সাইবার নিরাপত্তা জোরদার এবং প্রযুক্তিগত ব্যবস্থা আধুনিকায়নের প্রক্রিয়ায় সামনে আরো প্রযুক্তি বিভ্রাট ঘটতে পারে। সম্প্রতি বিমান চলাচল, ব্যাংকিং এবং মাইক্রোসফটের সেবায় বিঘœ ঘটার পর এই সতর্কতা উচ্চারণ করেছেন মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন। রোববার সিএনএন-এর ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ অনুষ্ঠানে কথা বলার সময় তিনি জানান, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অগ্রগতির সাথে তাল মেলাতে বিভিন্ন সংস্থা তাদের অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করায় আমেরিকানদের এমন সাময়িক বিভ্রাটের জন্য প্রস্তুত থাকা উচিত।
জে ক্লেটন বলেন, ‘আমাদের প্রযুক্তিগত ব্যবস্থার আধুনিকায়নে বড় ধরনের বিনিয়োগের জন্য আমেরিকান জনগণের প্রস্তুত থাকা উচিত। সাইবার নিরাপত্তায় বিনিয়োগের জন্যও তাদের প্রস্তুত থাকতে হবে। এ ছাড়া কম্পিউটিং এবং অ্যাপ্লিকেশন উভয় ক্ষেত্রে প্রযুক্তির যখনই কোনো বড় পরিবর্তন আসে, তখন কিছুটা বিঘœ ঘটবেই।’ তিনি আরো উল্লেখ করেন যে, সিস্টেমের আধুনিকায়ন সাময়িক সেবা বিঘিœত হওয়ার কারণ হতে পারে। তবে কোম্পানিগুলো এবং সরকারি সংস্থাগুলো এই চ্যালেঞ্জগুলো সক্রিয়ভাবে মোকাবেলা করছে।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ), মাইক্রোসফট আউটলুক এবং জেপিমরগানের সেবায় বিভ্রাট দেখা দেয়। এর ফলে দেশটির বিমান চলাচল, ডিজিটাল পরিষেবা এবং ব্যাংকিং লেনদেন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে কর্মকর্তারা এসব ঘটনার পেছনে কোনো সমন্বিত সাইবার হামলা বা কৃত্রিম বুদ্ধিমত্তাসংশ্লিষ্ট আক্রমণের সম্ভাবনা অনেকাংশেই নাকচ করে দিয়েছেন। তারা জানিয়েছেন, প্রতিটি বিভ্রাটের নেপথ্যে ভিন্ন ভিন্ন কারণ ছিল।
এমন এক সময়ে এই সতর্কতা এলো, যখন স্থানীয় গণমাধ্যম ও এফএএ’র বরাতে রোববার আটলান্টায় ডেল্টা এয়ারলাইন্সের প্রধান কেন্দ্রে প্রযুক্তিগত ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট পরিচালনায় ব্যাপক বিলম্ব ঘটে।