২৩ বছর পর চার পেসার
ads

ক্রীড়া প্রতিবেদক
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২য় টেস্টে বাংলাদেশের পেস আক্রমণে রয়েছেন খালেদ আহমেদ, এবাদত হোসেন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। সুপারস্পোর্ট পার্কের পেসসহায়ক কন্ডিশন বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে দল। এর আগে বাংলাদেশ চার পেসার নিয়ে টেস্ট খেলেছে। তবে সেসব ম্যাচে খণ্ডকালীন পেসার কিংবা পেস বোলিং অলরাউন্ডার ছিলেন। বাংলাদেশ সর্বশেষ ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে কেয়ার্নস টেস্টে চার নিয়মিত পেসার নিয়ে মাঠে নেমেছিল। ওই আক্রমণে ছিলেন মাশরাফি বিন মুর্তজা, তাপস বৈশ্য, আনোয়ার হোসেন ও খালেদ মাহমুদ।