৫ বছর পর জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবল
ads

ক্রীড়া প্রতিবেদক
গ্যালারি সংস্কার ও মাঠে ঘাস লাগানো। এ জন্য লম্বা সময় ধরেই জাতীয় স্টেডিয়ামে বন্ধ ছিল ঘরোয়া ফুটবল। সর্বশেষ জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবল হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংসের ম্যাচ। তা ২০২১ সালে । পাঁচ বছর আগে সে খেলা ১-১ গোলে ড্র হয়েছিল। আজ ফেডারেশন কাপে ফর্টিস এফসি ও রহমতগঞ্জের ম্যাচ দিয়ে ফের জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল। নতুন ঘাস লাগানো জাতীয় স্টেডিয়ামে শুধু আন্তর্জাতিক ম্যাচই হতো। এবারের সাফ ফুটবলের সব খেলারই ভেনু ছিল জাতীয় স্টেডিয়াম। বাফুফের পেশাদার লিগ কমিটি আগেই জানিয়েছিল ঘরোয়া ফুটবলের কিছু ম্যাচ হবে জাতীয় স্টেডিয়ামে। সেই ম্যাচই আজ হতে যাচ্ছে জাতীয় স্টেডিয়ামে। এই ম্যাচ ২৬ জানুয়ারি হওয়ার কথা ছিল এই স্টেডিয়ামেই।