
ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে আবার ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফিরছে উত্তেজনা। আজ থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতার লিগ পর্বের পঞ্চম রাউন্ডের খেলা। প্রথম দিনেই মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, নাপোলি ও বরুসিয়া ডর্টমুন্ডের মতো বড় দলগুলো।
দিনের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচগুলোর একটি হতে যাচ্ছে আর্সেনাল ও বরুসিয়া ডর্টমুন্ডের লড়াই। নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে জার্মান ক্লাবটিকে আতিথ্য দেবে গানাররা। চার ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আর্সেনাল। আর ৯ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে থেকে ৯ দলের মধ্যে ১২ নম্বরে ডর্টমুন্ড। ফলে দুই দলের কাছেই ম্যাচটি গুরুত্বপূর্ণ। জয় পেলে শেষ ষোলোতে সরাসরি জায়গা পাওয়ার পথে এগিয়ে যাবে আরো ধাপ।
একই রাতে ঘরের মাঠে পিএসভি আইন্দোহেভেনের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ইউরোপসেরার প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির পরে দ্বিতীয় স্থানে রয়েছে লস ব্লাঙ্কোসরা। সর্বশেষ ম্যাচে এই প্রতিযোগিতায় এএইকে এথেন্সকে ৩-২ গোলে হারিয়েছিল তারা। এবার ডাচ ক্লাবের বিপক্ষেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে হোসে মরিনহোর দল।
ইংল্যান্ডের ইতিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও নাপোলি। চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ পর্বের সপ্তম অবস্থানে রয়েছে সিটি। আর চার ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে ২৭ নম্বরে অবস্থানে বেশ চাপে ২০২২-২৩ মৌসুমের চ্যাম্পিয়ন ইতালিয়ান ক্লাবটি। সর্বশেষ ম্যাচে পোর্তোর কাছে ৪-১ গোলে হেরেছিল নাপোলি। তাই সিটির বিপক্ষে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়েই মাঠে নামবে তারা। অন্য দিকে নিজেদের মাঠে ৩ পয়েন্ট আদায় করে নিতে চাইবে এঞ্জো মারেস্কার দল।
দিনের অন্য ম্যাচগুলোতে মুখোমুখি তুরস্কের ক্লাব গ্যালাতাসারাই মুখোমুখি হবে ইংল্যান্ডের দল অ্যাস্টন ভিলার। নরওয়ের বুদো/গ্লিমিট মোকাবেলা করবে অস্ট্রিয়ার ক্লাব লাস্ককে। দুটো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১.৪৫ মিনিটে। ইতালির ক্লাব কোমোর মাঠে খেলতে নামবে গ্রিসের এইকে এথেন্স। নেদারল্যান্ডসের ফেইনুর্ড নিজেদের মাঠে আতিথেয়তা দেবে পর্তুগালের এফসি পোর্তোকে। জার্মান বুন্দেসলিগার দল আরবি লিপজিগ নিজেদের মাঠে খেলবে ফ্রান্সের লেন্সের বিপক্ষে এবং সেøাভাকিয়ার সেøাভান ব্রাতিসøাভা নিজেদের মাঠে প্রতিদ্বন্দ্বীতা করবে স্প্যানিশ ক্লাব রিয়াল বেটিসের। দিনের বাকি থাকা সাতটি ম্যাচ শুরু হবে রাত ২টায়।
উল্লেখ্য, ২০২৬-২৭ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে মোট ৩৬টি দল লিগ পর্বে অংশ নিচ্ছে। প্রতিটি দল খেলবে আটটি করে ম্যাচ। লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ আট দল সরাসরি শেষ ষোলোতে জায়গা করে নেবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









