রেকর্ড গড়েও জয়হীন ভারত
ads

 ক্রীড়া ডেস্ক
নিউজিল্যান্ডের মাটিতে টেস্টের সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়েছিল শুবমান গিলের দল। টেস্ট ক্রিকেটে গড়েছিল নতুন ইতিহাস। তবে এত কিছুর পরও শেষ পর্যন্ত জয় পাওয়া হলো না ভারতের। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের গড়া ৩৬৮ রানের জবাবে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে স্বাগতিকদের সামনে পাহাড়সম লক্ষ্য দাঁড় করিয়েও জয় তুলে নিতে পারেনি তারা। পঞ্চম ও শেষ দিনে নিউজিল্যান্ডের ব্যাটারদের দৃঢ়তায় ড্র হয়েছে ওয়েলিংটনের প্রথম টেস্ট। 
বেসিন রিজার্ভে নিউজিল্যান্ড প্রথম ইনিংসের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই দাপট দেখায় ভারত। প্রথম ইনিংসে ৯ উইকেটে ৭২০ রান তুলে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটিই কোনো দলের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। 
৩৫২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে দুই উইকেটে ১১৯ রান করেছিল নিউজিল্যান্ড। শেষ দিনে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল আট উইকেট। কিন্তু উইকেট থেকে বোলারদের জন্য তেমন কোনো সহায়তা না পাওয়ায় সুবিধা করতে পারেননি গিলবাহিনী। দিনের শুরুতে ডেভন কনওয়ে ৬৫ ও রাচিন রবিন্দ্র ৩৭ রান করে আউট হলেও হাল ছাড়েননি স্বাগতিকরা। এরপর ড্যারিল মিচেল (৪৯) ও গ্লেন ফিলিপসের  (২৬) রানে হার এড়িয়ে ড্র করে নিউজিল্যান্ড।