
ক্রীড়া প্রতিবেদক
আনন্দ হাউজিং-ক্র্যাব স্পোর্টস কার্নিভাল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে টিম ডমিনেটরস। পল্টন ময়দান মাঠে গতকাল ফাইনালে টাইটান্সকে ৩ রানে রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ডমিনেটরস। ম্যাচসেরা হন চ্যাম্পিয়ন দলের ফয়সাল। টুর্নামেন্ট সেরা মনি আচার্য্য। প্রধান অতিথি হিসেবে পুরস্কার দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি এবং আনন্দ গ্রুপের চেয়ারম্যান গাজী মো: মোজাম্মেল হক।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








