
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে ৩৩তম ব্যাচের শিক্ষার্থীদের ‘প্রাচ্যের চিন্তা ও ধর্মের ইতিহাস কোর্সের অংশ হিসেবে একটি প্রদর্শনী উপস্থাপনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২২ নভেম্বর ক্যাম্পাস অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী। অনুষ্ঠানে শিক্ষার্থীরা প্রাচ্যের দর্শন, ধর্মীয় চিন্তাধারা, সংস্কৃতি এবং সমকালীন জীবনে তার প্রাসঙ্গিকতা নিয়ে তথ্যবহুল ও দৃষ্টিনন্দন পোস্টার উপস্থাপন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভাগীয় সভাপতিরা, শিক্ষকমণ্ডলী এবং শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি কোর্স শিক্ষক বিথি সাহা এবং তামান্না মোহাম্মদ আলীর তত্ত্বাবধানে সম্পাদিত হয়। এতে ইংরেজি বিভাগের সব শিক্ষক সহযোগিতা করেন। ইংরেজি বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক এ এস এম ইফতেখারুল আজম আয়োজনটি সফলভাবে সম্পন্ন করার জন্য শিক্ষার্থী ও শিক্ষকদের ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









