শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির ৯৫তম সভা অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির ৯৫তম সভা অনুষ্ঠিত।
ads

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির ৯৫তম সভা ব্যাংকের পরিচালনা পর্ষদের সাথে যৌথভাবে ১৮ নভেম্বর ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি শামছুদ্দীন জিয়া। সভায় ব্যাংকের বিনিয়োগ কার্যক্রমে শরিয়াহ্ পরিপালনের উপর গুরুত্ব আরোপ করে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সভায় অন্যদের মধ্যে শরিয়াহ্ সুপারভাইজারি কমিটির সদস্য মুফতি মিজানুর রহমান ও মুফতি মো: আব্দুর রাজ্জাক, ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, পরিচালক মো: সানাউল্লাহ সাহিদ, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, আব্দুল হাকিম ও স্বতন্ত্র পরিচালক রিয়াজুল করিম উপস্থিত ছিলেন। তা ছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং শরিয়াহ্ সেক্রেটারিয়েটের প্রধান মো: আবুল বাশার উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।