বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ উপলক্ষে সিআইএমসিতে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত
চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজে বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহের সেমিনারে অতিথিরা : নয়া দিগন্ত।
ads


বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ উপলক্ষে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ (সিআইএমসি), চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ (সিআইডিসি) ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল নার্সিং কলেজের (সিআইএনসি) যৌথ আয়োজনে চট্টগ্রামে এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 
সিআইএমসির উপদেষ্টা ও মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডা: মো: টিপু সুলতানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইনস্টিটিউট অব অ্যাপ্ল্যায়েড হেলথ সায়েন্সের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো: শাকিল আহমেদ, মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফার্মাকোলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. ফাতিহা তাসমিন জিনিয়া। প্যানেল অব এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলেন সিআইএমসির অধ্যক্ষ অধ্যাপক ডা. মো: মুসলিম উদ্দিন, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো: আকরাম পারভেজ চৌধুরী, ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো: আব্দুস সালাম। 
সেমিনারে আলোচকরা জানান, নিউমোনিয়া, টাইফয়েড, সেপসিসসহ অসংখ্য প্রাণঘাতী ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ নিয়ন্ত্রণে অ্যান্টিবায়োটিকের ভূমিকা অপরিসীম। কিন্তু এর অনিয়ন্ত্রিত ও অযৌক্তিক ব্যবহার আজ এই জীবনরক্ষাকারী ওষুধগুলোকেই হুমকিতে ফেলছে। চিকিৎসাবিজ্ঞানের এই ক্রমবর্ধমান সঙ্কটের নাম অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বা এএমআর। এই সঙ্কট আমাদের দেশেও অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে স্থানীয় পর্যায়ে পরিচালিত গবেষণাগুলো পরিস্থিতির ভয়াবহতা বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০২৪ সালে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ (CIMC) পরিচালিত একটি গবেষণায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রচলিত অ্যান্টিবায়োটিকের উচ্চমাত্রার রেজিস্ট্যান্স পরিলক্ষিত হয়েছে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রাকৃতিকভাবে সৃষ্টি হতে পারে, কিন্তু মানুষের বিভিন্ন কর্মকাণ্ড এর বিস্তারকে ত্বরান্বিত করছে।
গবেষণায় দেখা যায়, Staphylococcus aureus-এর ক্ষেত্রে Amoxicillin-এর বিরুদ্ধে রেজিস্ট্যান্স ছিল ৯৮ শতাংশ, Ampicillin-এর বিরুদ্ধে ৯২.৫ শতাংশ এবং Cefixime-এর বিরুদ্ধে ৯৫ শতাংশ।
অন্য দিকে, Streptococcus spp.-এর ক্ষেত্রে Amoxiclav-এর বিরুদ্ধে রেজিস্ট্যান্স ছিল ৯৮ শতাংশ এবং Azithromycin-এর বিরুদ্ধে ৮৭.৫ শতাংশ। এর চেয়েও উদ্বেগজনক হচ্ছে গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। coli I Klebsiella-এর বিরুদ্ধে Amoxicillin, Cefepime, Cefixime, Ceftazidime, Cefotaxime Ges Cefuroxime-এর ক্ষেত্রে ৮০ শতাংশের বেশি রেজিস্ট্যান্স পাওয়া গেছে। একইভাবে Pseudomonas I Acinetobacter-এর ক্ষেত্রে Amoxiclav, Ceftriaxone, Cefepime, Cefixime, Cefotaxime, Cefuroxime Ges Ceftazidime-এর বিরুদ্ধে ৮০ শতাংশের বেশি রেজিস্ট্যান্স পরিলক্ষিত হয়েছে।