
পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল ও দুমকী উপজেলার মধ্যবর্তী লোহালিয়া নদীতে প্রস্তাবিত বগা সেতু নির্মিত হলে শুধু দুই উপজেলার যোগাযোগব্যবস্থার উন্নয়নই নয় বরং দক্ষিণ বঙ্গের সাথে সারা দেশের নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে বলে মন্তব্য করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে নদীর কারণে বিচ্ছিন্ন থাকা জনপদের মানুষের দুর্ভোগের অবসান ঘটাবে এই সেতু। বিশেষ করে জরুরি রোগী পরিবহন, অ্যাম্বুলেন্স চলাচল, লাশ বহন এবং পদ্মা সেতু হয়ে রাজধানী থেকে দক্ষিণাঞ্চলে যাতায়াতের ক্ষেত্রে যে অনিশ্চয়তা ও ভোগান্তি রয়েছে, তা অনেকাংশে দূর হবে। শীত মৌসুমে নাব্যতা সঙ্কটের কারণে লঞ্চ ও ফেরি চলাচলে যে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়, সেতুটি নির্মিত হলে তারও অবসান ঘটবে।
গতকাল বগা সেতুর নির্মাণকাজ শুরুর প্রস্তুতিমূলক কার্যক্রমের অগ্রগতি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় বগা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মো: শহিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন বাউফল উপজেলা শাখার সভাপতি মাস্টার মোহাম্মদ রেদওয়ান উল্লাহ, যুব বিভাগের সভাপতি মাহমুদুল হাসান, বগা, মদনপুরা ও আদাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো: মুজাহিদুল ইসলাম, বাবু, মো: কবির হোসেন, বাউফল পৌর জামায়াতের আমির মাওলানা মো: সেলিমুর রহমানসহ বাউফল ও দুমকী উপজেলার জামায়াত এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সেতু নির্মাণের অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সেতু উপদেষ্টা ড. ফয়জুল করিমের সাথে আমরা তিনবার সাক্ষাৎ করেছি। তিনি বিষয়টি অত্যন্ত আন্তরিকতার সাথে বিবেচনা করে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নিয়েছেন। বর্তমান সরকারও সেই উদ্যোগকে অনুমোদন দিয়ে বাস্তবায়নের কার্যক্রম শুরুর উদ্যোগ নিয়েছে। এ জন্য প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণে চীন সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ায় চীন সরকার ও দেশটির জনগণের প্রতিও দক্ষিণ বঙ্গের মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









